East Bengal: আনোয়ার ইস্যুতে ফের সাময়িক স্বস্তি ইস্টবেঙ্গলের, লাল হলুদের ফোকাসে এবার এএফসি টুর্নামেন্ট
একটা করে তারিখ আসছে, সেই তারিখ চলেও যাচ্ছে। কিন্তু আনোয়ার আলিকে নিয়ে কোন স্থায়ী সমাধান হচ্ছে। একটা গয়ংগচ্ছ ভাব তৈরি হয়েছে। বুধবার আনোয়ার আলিকে নিয়ে ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির শুনানি ছিল? কী হল আজকেরক শুনানিতে?
বুধবার আনোয়ার আলি ইস্যুতে প্লেয়ার স্ট্যাটাস কমিটির (পিএসসি) যে শুনানিতে কোনও সিদ্ধান্তই হল। বিগত কয়েক শুনানির পুনরাবৃত্তি হল বুধবারও। আনোয়ার আলি ইস্যুতে প্লেয়ার স্ট্যাটাস কমিটির শুআনি তা ফের পিছিয়ে গেল ১০ই নভেম্বর পর্যন্ত। এর ফলে কিছুটা স্বস্তিতে ইস্টবেঙ্গল দল।

লাল হলুদ জার্সিতে আনোয়ার খেলতে শুরু করলেও গত মরশুমের পারফরম্যান্সের ধারে কাছে নেই। একের এক ম্যাচে হতশ্রী পারপৱম্যান্স করছেন এবং দলকে বিপদে ফেলেছেন। কিন্তু মাঠের বাইরে তাঁকে নিয়ে বিতর্কের অবসান হচ্ছে না।
এরআগে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির শুনানিতে আনোয়ার আলির আইনজীবীরা উপস্থিত থাকতে না পারার জন্য ফের তা পিছিয়ে দেওয়া হল। আজ আনোপয়ার ইস্যুতে পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। কিন্তু সেটাও হল না।
ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি আগের সিদ্ধান্ত অনুসারে, ৪ মাসের জন্য নির্বাসিত করা হয় আনোয়ার আলিকে। লাল হলুদে সই করলেও চার মাস এখন মাঠে নামতে পারবেন না তারকা এই ডিফেন্ডার।। নির্বাসনের পাশাপাশি বিপুল অঙ্কের জরিমানাও হয় তাঁর। মোহনবাগান এসজিকে ১২.৯ কোটি টাকা জরিমানা দিতে হবে বলে ফেডারেশেন প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির পক্ষ থেকে জানানো হয়। কিন্তু দিল্লি হাইকোর্ট এই রায় খারিজ করে দেয়।
এএসসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে ভুটান যাবে ইস্টবেঙ্গল দল। এই পর্বে ইস্টবেঙ্গলকে খেলতে হবে বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভুটানের দল পারো এফসি, লেবাননের দল নেজমে এসসির বিরুদ্ধে। এই টুর্নামেন্টে সবথেকে কঠিন দল লেবাননের ক্লাবটি। কিন্তু তারা এই টুর্নামেন্টে অংশও না নিতে পারে তাদের দেশের সমস্যার জন্য। ফলে বসুন্ধরা বা পারো এফসিকে হারাতে পারে নক আউটের টিকিট পেতে পারে লাল হলুদ।












Click it and Unblock the Notifications