'উনি আমার কাছে সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ম্যান ইউ-র তরুণদের আদর্শ', সিআর ৭ প্রসঙ্গে মুখ খুললেন এই ফরোয়ার্ড
'উনি আমার কাছে সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ম্যান ইউ-র তরুণদের আদর্শ', সিআর ৭ প্রসঙ্গে মুখ খুললেন এই ফরোয়ার্ড
ব্রিটিশ সাংবাদিক পেয়ার্স মরগ্যানকে দেওয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাক্ষাৎকার ম্যানচেস্টার ইউনাইটেডের কঙ্কালসার চেহারাটা সামনে নিয়ে চলে এসেছে। বিশ্বের কোটি কোটি সমর্থকের সামনে মুখ লোকাতে রোনাল্ডোকে চুক্তির মেয়াদের মধ্যেই বরখাস্ত করার পরিকল্পনা করছে ম্যান ইউ এবং বাকি টাকা না দেওয়ার সিদ্ধান্তও তারা নিয়েছে। ক্লাব সত্যিই এই সিদ্ধান্ত নিয়ে তাদের গায়ে লাগা কালির দাগ আরও দৃঢ় করবে। কারণ বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা রোনাল্ডো। সিআর ৭-কে পাওয়ার জন্য টাকার ঝাঁপি উজাড় করে বসে রয়েছে বিশ্বের সেরা ক্লাবগুলি। রোনাল্ডোর যে মাপের ফুটবলার তাতে তাঁর এই সিদ্ধান্ত এক বিন্দুও কিছু যায় আসে না কিন্তু রোনাল্ডোর এই সত্যি উন্মোচনা ম্যানচেস্টার ইউনাইটেডের গরিমাকে খর্ব করবে।

ভবিষ্যৎ যাই হোক না কেন ম্যানচেস্টার ইউনাইটেডের ২০ বছর বয়সী ফরওয়ার্ড অ্যান্টোনি এলাঙ্গা জানিয়েছেন, তরুণ ফুটবলারদের নিয়ে করা রোনাল্ডোর মন্তব্যের মানে তিনি বোঝেন এবং তিনি রোনাল্ডোর সঙ্গে সহমত। তরুণ ফুটবলারদের বিষয়ে পিয়ের্স মরগ্যানকে রোনাল্ডো বলেছেন, "সব কিছুই খুব সহজ এদের কাছে, এরা সমস্যায় পরে না আর কোনও কিছুতে কিছু যায় আসেও না।"
তাঁর সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক কেমন জানতে চাওয়া হলে সুইডেনের এক সংবাদপত্রকে এলাঙ্গাল বলেছেন, "সেই রকম কিছু নয়, উনি এখনও আমার কাছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।" সুইডেনের তরুণ ফুটবলারটি জানিয়েছেন, ২০২১ সালে দ্বিতীয় বার ম্যানচেস্টার ইউনাইটেডে সই করার পর তাঁকে বিভিন্ন ভাবে মাঠের মধ্যে এবং মাঠের বাইরে সাহায্য করেছে রোনাল্ডো। তাঁর কথায়, "উনি অনুপ্রেরণা, শুধু আমার কাছে নয়, ম্যানচেস্টার ইউনাইটডের সকল তরুণ ফুটবলারের অনুপ্রেরণা তিনি। সাধারণ ভাবেই এখানে তিনি তরুণ ফুটবলারদের কথা বলেছেন। আমরা তরুণ প্রজন্ম তবে আমি আমার কাছে সব সময়ে ফোকাসড থাকি। কিন্তু আমি ওনার কথা বুঝতে পারি। তরুণ ফুটবলারদের ফোকাস হারানোটা এখন অনেক সহজ বিষয় হয়ে গিয়েছে। কিন্তু আমি নিজে যেটা করি সেই ক্ষেত্রে নিজের ১০০ শতাংশ দিই। আমার মনে হয় ইউনাইটেডের তরুণ ফুটবলাররা তাঁর কথা শোনে কিন্তু আমি বুঝি উনি কী বলতে চান।"
সম্ভবত এটাই কেরিয়ারের শেষ বিশ্বকাপ হতে চলেছে রোনাল্ডোর। কাতারে বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকার জাদু দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। বেশ শক্তিশালী দল নিয়েই এই বার বিশ্বকাপে খেলতে এসেছে রোনাল্ডোর দেশ। চোটের কারণে নেই দিয়েগো জোটা এবং পেড্রো নেটো।












Click it and Unblock the Notifications