মাঠের বাইরে হ্যাটট্রিক লিও মেসির, খুশির খবরে আপ্লুত এলএমটেন ভক্তরা

লিওনেল মেসি এবার মাঠের বাইরেও হ্যাটট্রিক করতে চলেছেন।

ইকুয়েডরের বিরুদ্ধে হ্যাটট্রিক করে আর্জেন্তিনাকে বিশ্বকাপের টিকিট এনে দেওয়া লিওনেল মেসি এবার মাঠের বাইরেও হ্যাটট্রিক করতে চলেছেন। তাঁর স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জো জন্ম দিতে চলেছেন তাঁদের তৃতীয় সন্তানের। রবিবার নিজের ইনস্টাগ্রাম পোস্টে এই খুশির খবর দিয়েছেন অ্যান্তোলেনা নিজেই। মেসি, দুই পুত্র মাতেও ও তিয়াগোকে সঙ্গে নিয়ে দেওয়া ছবিতে নতুন সন্তানের আসার খবর জানিয়েছেন মেসি জায়া।

নতুনের অপেক্ষায়

নতুনের অপেক্ষায়

বাড়ির লনে দাঁড়িয়ে মেসিকে পাশে নিয়ে তোলা ছবিতে দুই পুত্রও ফ্রেমে রয়েছেন। মেসির কোলে থাকা ছোট ছেলে মায়ের পেটে হাত বুলিয়ে নতুন অতিথিকে আসার আগেই পরখ করে নিচ্ছেন। ক্যাপশনেও অ্যান্তোনেলা পাঁচটি লভ সাইন দিয়ে জানিয়ে দিয়েছেন নতুন অতিথি আসার কথা।

নতুন অতিথির কথা স্বীকার

নতুন অতিথির কথা স্বীকার

কয়েকমাস আগেই মেসি তাঁর দীর্ঘদিনের বান্ধবী অ্যান্তোনেলাকে বিয়ে করেন। সেইসময়ই গর্ভবতী ছিলেন অ্যান্তোনেলা। এবার সরকারিভাবে নিজের গর্ভাবস্থার কথা স্বীকার করে ইনস্টাগ্রাম পোস্ট করলেন তিনি।

রিল্যাক্স মেসি

রিল্যাক্স মেসি

নতুন এই সুখবরের কথা মেসি স্ত্রী অ্যান্তোনেলার মুখ দিয়েই সারা বিশ্বকে জানালেন। নিজের ইনস্টাগ্রাম পেজে সোফায় গা এলানো নিজের একটি ছবি পোস্ট করেছেন এমএলটেন। সেখানে চারবছরের থিয়াগো ও ২ বছরের মাতেওকে নিয়ে মেতেছেন তিনি।

মেসির হ্যাটট্রিক

মেসির হ্যাটট্রিক

বার্সেলোনার হয়ে সর্বকালের সেরা গোল স্কোরার মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসাবে খ্যাত। দেশের হয়ে বিশ্বকাপ জেতা না হলেও ক্লাবের হয়ে সমস্ত ট্রফি জেতা হয়ে গিয়েছে মেসির। এবার ব্যক্তিগত জীবনেও হ্যাটট্রিক করে ফেললেন তিনি।

বিয়ের পর প্রথম সন্তান

বিয়ের পর প্রথম সন্তান

বিয়ের আগে বান্ধবী থাকাকালীন মেসির দুই সন্তান তিয়াগো ও মাতেও-র জন্ম দিয়েছেন অ্যান্তোনেলা। এবার বিবাহিত অবস্থায় স্ত্রী হিসাবে প্রথম সন্তানকে অভ্যর্থনা জানাতে চলেছেন মেসি-অ্যান্তোনেলা।

জুনের শেষে বিয়ে

জুনের শেষে বিয়ে

এই বছরের জুনের শেষে মেসির বিয়ের আসর বসেছিল। রোজারিও-য় একেবারে গ্র্যান্ড অনুষ্ঠানে ২৬০জন অতিথির সামনে অ্যান্তোনেলাকে বিয়ে করেন বার্সেলোনার সুপারস্টার ফুটবলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+