দেশের সেরা মিডিও সবুজ মেরুনের পথে, মোহনবাগানে জনি কাউকোর ভবিষ্যত নিয়ে সংশয়

দল বদলের বাজারে আরও এক বড় চমক দিতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। দেশের সেরা মিডিওকে দলে নিতে চলেছে সবুজ মেরুন। সব ঠিকঠাক থাকলে, রেকর্ড পরিমান ট্রান্সফার ফি'র বিনিময়ে অনিরুদ্ধ থাপাকে দলে সই করাতে আইএসএল চ্যাম্পিয়নরা।

পাঁচ বছরের চুক্তিতে জুয়ান ফেরান্দোর শিবিরে আসতে পারেন ভারতীয় দলের অন্যতম সেরা মিডিও। চেন্নাইয়ান এফসি'র সঙ্গে আরও এক বছর চুক্তি রয়েছে অনিরুদ্ধর।২০২৪ পর্যন্ত চেন্নাইয়িনের সঙ্গে চুক্তি রয়েছে উত্তরাখন্ড থেকে উঠে আসা তারকা ফুটবলারের। চুক্তি শেষের আগেই বাগান টিম ম্যানেজমেন্ট অনিরুদ্ধকে ট্রান্সফার ফি দিয়েই সই করাতে চাইছে।

1

সূত্রের খবর,২ কোটি টাকা পর্যন্ত ট্রান্সফার ফি দিতে রাজী আছে মোহনবাগান। এর থেকেই বোঝা যাচ্ছে অনিরুদ্ধের জন্য অল আউট ঝাঁপিয়েছে সবুজ মেরুন। জাতীয় দলের মাঝমাঠের ইঞ্জিন অনিরুদ্ধর সঙ্গে পাঁচ বছরের জন্য দীর্ঘমেয়াদি চুক্তি করতে চলেছে সবুজ মেরুন শিবির। এমনটাই জানা যাচ্ছে।

অনিরুদ্ধকে পাওয়ার লড়াইয়ে রয়েছে মুম্বই সিটি এফসিও। বড় অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে বাণিজ্যনগরীর ক্লাবটির তরফ থেকেও। ওড়িশা এফসিতে নাম লেখানো আহমেদ জাহুর বদলি হিসাবে মুম্বইয়ে ভাবা হচ্ছে অনিরুদ্ধকে।

2

কিন্তু চেন্নাইয়ান মিডফিল্ডারটিকে পাওয়ার ব্যাপারে মুম্বইকে টেক্কা দিয়ে এগিয়ে মোহনবাগান। এর আগে অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেসন কামিংসকেও নিশ্চিত করেছে সবুজ-মেরুন। এবার তাদের প্রাইম টার্গেট দেরাদুনের ফুটবলারটি। ভারতের জার্সিতে এখনও পর্যন্ত ৪০টি ম্যাচ খেলেছেন অনিরুদ্ধ।

৩

সূত্রের খবর, আসন্ন সিজনে জনি কাউকোকে রাখা হচ্ছে না।গত মরসুমে মাঝপথে এসিএল ইনজুরি হয়েছিল জনির। দেশে ফিরে গিয়ে অস্ত্রোপচার করান বাগানের তারকা বিদেশি। এরপর আইএসএল ফাইনালের আগে দলের সঙ্গে যোগ দেন জনি। তবে এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। এখনও রিহ্যাব চলছে।বাগান টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর জনির পুরোপুরি ফিট হতে এখনও কয়েক মাস সময় লাগবে।

কাউকোর বদলি হিসাবে মাঝমাঠে আইএসএল অভিজ্ঞ এক মিডফিল্ডার সই করাতে চাইছিলেন কোচ ফেরান্দো। এই ক্ষেত্রে এগিয়ে অনিরুদ্ধই।

দল গঠনের শুরু থেকে একের পর এক চমক দিয়ে যাচ্ছে সবুজ মেরুন। ইতিমধ্যেই মোহনবাগান নিশ্চিত করে ফেলেছে অজি বিশ্বকাপার জেসন কামিন্সকে। খুব দ্রুতই হয়তো তাঁর নাম ঘোষণা হবে। শুধু বিদেশি নয় স্বদেশী ব্রিগেডকেও শক্তিশালী করার লক্ষ্যে ঝাঁপিয়েছে বাগান থিঙ্ক ট্যাঙ্ক। রক্ষণ আরও শক্তপোক্ত করার জন্য মোহনবাগান দলে নিতে চাইছে কেরালা ব্লাস্টার্সের ২২ বছরের সেন্টার ব্যাক হরমিপাম রুইভাকে।
কেরালা ব্লাস্টার্সের কাছে ভালো আর্থিক প্রস্তাব রাখা হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস কর্তৃপক্ষের তরফে। তবে তাঁকে নিতে হলে ছাড়তে হবে প্রীতমকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+