ম্যানচেস্টার সিটির প্রধান দলের সঙ্গে অনুশীলন করার অনুমতি পেলেন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের শরণার্থী ফুটবলার
ম্যানচেস্টার সিটির প্রধান দলের সঙ্গে অনুশীলন করার অনুমতি পেলেন ষুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের শরণার্থী ফুটবলার
রাশিয়ার ধ্বংসলীলায় শ্মশানে পরিণত হেয়েছে ইউক্রেন। সাধারণ মানুষের জীবন আজ বিপন্ন। ফুলের শহরের আজে বারুদের গন্ধ। রুশবাহিনী কিভ ছাড়ার পর উদ্ধার হয়েছে তিনশোরও বেশি মৃতদেহ, তার মধ্যে রয়েছে নারী এবং শিশুস রেয়াদ করা হয়নি পুরুষদেরও। তাঁদের জীবন্ত দগ্ধ করে হত্যা করা হয়েছে। হাজার হাজার রাতারাতি শরণার্থীর তকমা পেয়েছে।

এই শরণার্থীর তালিকায় রয়েছে ইউক্রেনের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা মিডফিল্ডার আন্দ্রি ক্রাভচুক। স্মরণার্থী হিসেবে ব্রিটেনে আশ্রয় নিয়েছেন তিনি। জানা গিয়েছে, ২৩ বছর বয়সী এই তরুণ মিডফিল্ডার ম্যানচেস্টার সিটির বয়স ভিত্তিক দলের সঙ্গে অনুশীলন করার অনুমতি পেয়েছেন।
ইউক্রেনে সামরিক আগ্রাসনের পর রুশ ক্লাব টরপেডো মস্কোর সঙ্গে চুক্তি বাতিল করে ম্যানচেস্টারে চলে আসেন তিনি। মরসুমের শেষ পর্যন্ত সিটির অনুর্ধ্ব-২৩ দলের সঙ্গে অনুশীলনের অনুমতি পেয়েছেন ক্রাভচুক। ফিফা এর মধ্যেই ইউক্রেন এবং রাশিয়ার ক্লাবগুলির সঙ্গে চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়দের নিজ নিজ চুক্তি সাময়িক বাতিল করে অন্যত্র খেলার অনুমতি দিয়েছে। শুধু ফুটবলাররাই নন, রাশিয়া এবং ইউক্রেনের বিদেশি কোচেদেরও এই মরসুমের চুক্তি বাতিল করে দেশে ফিরে যাওয়ারক অনুমতি দিয়েছিল ফিফা। তাঁরা চাইলে অন্যত্র গিয়ে কোনও ক্লাবেরও দায়িত্ব নিতে পারে জানিয়েছে ফিফা।

তবে মরসুমের শেষ পর্যন্ত কোন দলকে এই ধরণের স্মরণার্থী কোনও ফুটবলারকে নথিভুক্ত করার অনুমোদন দেয়নি প্রিমিয়ার লিগের আয়োজকরা।
ক্রাভচুককে ম্যানচেস্টার সিটির হয়ে অনুশীলন করার সুযোগ করে দিয়েছেন সিটিজেনদের ইউক্রেনীয় মিডফল্ডার ওলেক্সজান্ডার জিনচেঙ্কো। শাখতার দোনেস্কর অ্যাকাডেমিতে এক সঙ্গে ফুটবলারের পাঠ নিয়েছে ক্রাভচুক এবং জিনচেনকো।
বৃহস্পতিবার প্রথমবারের মত সিটির সঙ্গে অনুশীলনে নামবেন ক্রাভচুক। এ সম্পর্কে আন্দ্রে ক্রাভচুক বলেছেন, "ম্যানচেস্টার সিটি'র প্রধান দলের সঙ্গে অনুশীলনের সুযোগ করে দেবার জন্য আমি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। গত কয়েক সপ্তাহ বেশ কঠিন সময় পার করেছি।"
আসন্ন রাশিয়া বিশ্বকাপে ইউক্রেনের আশা এখনও শেষ হয়ে যায়নি। প্লে-অফে ইউক্রেন খেলবে স্কটল্যান্ড এবং ওয়েলসের সঙ্গে। এই প্লে-অফে জিততে পারলে গ্রুপ 'বি'-তে সুযোগ করে নেবে ইংল্যান্ড, ইরান এবং আমেরিকার সঙ্গে।












Click it and Unblock the Notifications