যোগ্য ফুটবলার হিসেবেই ম্যাচের সেরা আন্দ্রে
অসাধারণ ফুটবলের উপহার দিয়ে ম্যাচের সেরা আন্দ্রে।
একটা গোল, একটা মুভ আর তাতেই কুপোকাত অস্ট্রেলিয়া। পর পর দুই ম্যাচ হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাওয়া দলটা স্রেফ সম্মান রক্ষার লড়াইয়ে যে খেলাটা খেলল তাতেই শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার জারিজুরি।

বলা ভাল অধিনায়ক পাওলো গেরেরো এবং আন্দ্রে কারিয়োর কাছেই হারতে হল এই ম্যাচে। এই জুটিই এই ম্যাচে মাটি ধরাল অস্ট্রেলিয়াকে। দু'টি গোলের ক্ষেত্রেই এই ম্যাচে অবদান রয়েছে অধিনায়ক পাওলো গেরেরোর। দ্বিতীয় গোলটি নিজে করেন, প্রথম গোলটি করান খেলার মাঠে এবং মাঠের বাইরের অন্যতম ভাল বন্ধু আন্দ্রে কারিয়োকে দিয়ে।
তবে, গেরেরো বিশেষ করে নজর কাড়লেও পিছিয়ে ছিলেন না আন্দ্রে কারিয়ো। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে মাঠ থেকে তাঁকে তুলে নিলেও, তার আগে পর্যন্ত সদর্থক ভূমিকা ছিল এই ফুটবলারের।
বলা ভাল পেরুর আক্রমণে ওঠার নেপথ্যে তাঁর অবদানটা ছিল অনেকটাই বেশি। গোটা ম্যাচে বল দেওয়া নেওয়া করে আক্রমণে ওঠেন তিনি। যদিও তাঁর দল মাত্র দু'টি গোলই পায়। এবং তার মধ্যে একটি গোল করেন তিনি।
আক্রমণে ওঠার পাশাপাশি ডিফেন্সে নেমেও বিভিন্ন সময় পেরুর ডিফেন্ডারদের সহায়তা করতে দেখা যায় কারিয়োকে। যোগ্য প্লেয়ার হিসেবেই এই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications