Sunil Chhetri: ভারতীয় ফুটবলে বিকল্প নেই! সুনীলের প্রত্যাবর্তন নিয়ে বিস্ফোরক মানস, কী বললেন সুব্রত ভট্টাচার্য?
২০২৪ সালের জুন মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছিলেন সুনীল ছেত্রী। এক বছরও হল না, অবসর ভেঙে আবার জাতীয় দলে ফিরলেন সুনীল ছেত্রী। চলতি মাসেই ফিফার ইন্টারন্যাশনাল উইন্ডো রয়েছে। আগামী ২৫ মার্চ ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচেই খেলতে দেখা যাবে সুনীলকে।
জাতীয় দল থেকে অবসর নিয়ে বিগত কয়েক মাস ক্লাব ফুটবল ভালোই খেলে গিয়েছেন। কিন্তু কেন সুনীলকে অবসর ভেঙে ভারতীয় ফিরতে হল? ওয়ান ইন্ডিয়ার কাছে কারণ বিশ্লেষণ করলেন প্রাক্তন দুই ফুটবলার সুব্রত ভট্টাচার্য এবং মানস ভট্টাচার্য।

এখনও পর্যন্ত যে ভারতীয় ফুটবলে সুনীলের কোনও বিকল্প নেই সেটা যে আরও একবার প্রমাণিত হল সেটা মানছেন সুব্রত ভট্টাচার্য। তিনি বলেন, এটা সত্যি ভারতীয় ফুটবলে এখনও সুনীলের বিকল্প নেই। এমনকি বিকল্প তৈরিও করতে পারেনি। চুনী গোস্বামীর মতো ফুটবলারও অবসর নিয়েছিলেন কিন্তু তখন তাঁর বিকল্প ছিল। কিন্তু এখন সুনীলের বিকল্প না থাকাতেই তাঁকে থাকতে হচ্ছে ক্লাবের জন্য এবং দেশের জন্য। যখন বিকল্প নেই তখন ওকে থাকতেই হবে।
আরও এক প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য মনে করে সুনীলের অবসর ভেঙে ফিরে আসা ভারতীয় ফুটবলের জন্য একেবারেই ভালো বিজ্ঞাপণ নয়। তিনি প্রশ্ন তুলেছেন, ১০ বছর ধরে আইএসএল হচ্ছে, সেই টুর্নামেন্ট কতটা ব্যর্থ সেটা সুনীলের অবসর ভেঙে ফিরে আসাটাই প্রমাণ করে দিল। সুনীলের যে একটা বিকল্প এখনও ভারতীয় ফুটবলে নেই সেটা প্রমাণ হয়ে গেল। তাই অবসর নেওয়ার পরও সুনীলকে ফের একবার ফিরিয়ে আনা হল।
একইসঙ্গে মানস ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন জাতীয় দলের কোচদের ভূমিকা নিয়েও। তাঁর কথায়, বিদেশি কোচে এখানে থাকছেন ঘুরছেন কিন্তু পারফরম্যান্স কী করছেন। একটা স্ট্রাইকারও তুলে আনতে পারলেন না। যদিও বিকল্প স্ট্রাইকার থাকত তাহলে কী সুনীলকে ফেরানোর প্রয়োজন হত! এটা একেবারেই ভারতীয় ফুটবলের জন্য ভালো বিজ্ঞাপণ নয়।












Click it and Unblock the Notifications