বিশ্বকাপারকে নিয়ে চমক এসসি ইস্টবেঙ্গলের, কলকাতা লিগে দল নামাল না এটিকে মোহনবাগান

ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে জোরকদমে দল গঠনের প্রক্রিয়া চালাচ্ছে এসসি ইস্টবেঙ্গল। যদিও অনেক ফুটবলার কথাবার্তা এগিয়েও সরে দাঁড়ানোয় কিছুটা সমস্যা হচ্ছে। এরই মধ্যে ভারতকে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া অমরজিৎ সিং কিয়ামের সঙ্গে চুক্তি পাকা হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।

 বিশ্বকাপারকে নিয়ে চমক এসসি ইস্টবেঙ্গলের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাকে মান্যতা দিয়ে এবারের আইএসএলে খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছিল শ্রী সিমেন্ট। কিন্তু ৩১ অগাস্ট ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে চলায় ভালো মানের দল গঠন হবে কিনা তা নিয়ে রয়েছে বড় প্রশ্নচিহ্ন। আবার এক বছরের জন্য চুক্তির কথা শুনে অনেক ফুটবলারই পিছু হঠছেন। ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা লগ্নিকারী শ্রী সিমেন্টকে ফুটবলারদের তালিকা পাঠিয়েছে। যদিও সেই অনুযায়ী চুক্তি হওয়ার সম্ভাবনা কম। সোজা কথায়, শ্রী সিমেন্টের টিমই ফুটবলার ঘরে তোলার দায়িত্বে। ব্যস্ততার কারণে ফুটবলার বাছাই প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ভাইচুং ভুটিয়া। এসসি ইস্টবেঙ্গলের টুইটার অ্যাকাউন্টেও এখনও কোনও ফুটবলারের সঙ্গে চুক্তি পাকা হওয়ার খবর দেওয়া হয়নি।

প্রণয় হালদার, অরিন্দম ভট্টাচার্যদের নাম ভেসে বেড়ালেও তাঁরা লাল হলুদে যোগ দেবেন বলেই জানা গিয়েছে। এই পরিস্থিতিতে এফসি গোয়া থেকে এক বছরের লোনে তারকা মিডিও অমরজিৎ সিং কিয়ামকে নেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। গত আইএসএল চলাকালীন তিনি জামশেদপুর এফসি থেকে এফসি গোয়াতে গেলেও সুযোগ বিশেষ পাননি। তবে এএফসি কাপে চারটি ম্যাচ খেলেছেন। রাজু গায়কোয়াড়, অঙ্কিত মুখোপাধ্যায়কেও লাল হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে বলে জানা যাচ্ছে। তবে কবে সরকারিভাবে ফুটবলারদের নাম ঘোষণা করা হবে সেদিকেই তাকিয়ে ভক্তরা।

এরই মধ্যে, এসসি ইস্টবেঙ্গলের পক্ষে কলকাতা প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে দল নামানোর সম্ভাবনা কার্যত নেই। ফলে প্রতিপক্ষ ওয়াকওভার পেয়ে যাবে। আজ যেমন সিপিএলে এটিকে মোহনবাগানের প্রথম ম্যাচ ছিল কল্যাণী স্টেডিয়ামে। কিন্তু এটিকে মোহনবাগান দল নামাতে পারেনি। কলকাতা প্রিমিয়ার লিগে সবুজ মেরুন খেলবে কিনা সে ব্যাপারে আইএফএ অন্ধকারে। ক্রীড়াসূচি বদলের কোনও অনুরোধ আসেনি বলে জানান আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়। আজ নিয়মমতো জর্জ টেলিগ্রাফ নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত হয়ে ১৫ মিনিট অপেক্ষা করে বেরিয়ে যায়। জর্জ ওয়াকওভার পেয়ে যাবে। তবে কলকাতা প্রিমিয়ার লিগে দল না নামালে লাল হলুদ বা সবুজ মেরুনের বিরুদ্ধে আইএফএ কোনও শাস্তিমূলক পদক্ষেপ করে কিনা সেটাই দেখার। তবে দুই প্রধান না থাকলে কলকাতা প্রিমিয়ার লিগ জৌলুসহীন হয়ে পড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+