ভারত-কম্বোডিয়া ম্যাচের সমস্ত খুঁটিনাটি তথ্যের হদিশ, কখন কোথায় দেখবেন এই ম্যাচ

ভারত-কম্বোডিয়া ম্যাচের সমস্ত খুঁটিনাটি তথ্যের হদিশ, কখন কোথায় দেখবেন এই ম্যাচ

কয়েক ঘণ্টার অপেক্ষা মাত্র তার পরই এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত যোগ্যতা অর্জনকারী পর্বের প্রথম ম্যাচ খেলতে যুবভারতী ক্রীড়াঙ্গণে পা রাখবে ভারতীয় ফুটবল দল। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ কম্বোডিয়া। এই ম্যাচের বিভিন্ন খুটিনাটি বিষয়ে জেনে নিন। রাত সাড়ে ৮'টা থেকে শুরু হবে এই ম্যাচ। স্টার স্পোর্টস নেটওয়ার্কে এই ম্যাচ সম্প্রচারিত হবে।

ভারত বনাম কম্বোডিয়া মুখোমুখি সাক্ষাৎ:

ভারত বনাম কম্বোডিয়া মুখোমুখি সাক্ষাৎ:

ভারত এবং কম্বোডিয়া একে অপরের মুখোমুখি হয়েছে মোট চার বার। যার মধ্যে ভারত জিতেছে তিনটি ম্যাচে এবং কম্বোডিয়া জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে। প্রথম বার এই দুই দল মুখোমুখি হয় ১৯৬৪ সালে মার্ডেকা টুর্নামেন্টে। ওই ম্যাচে ৪-০ গোলে জেতে ভারত। ১৯৬৭ সালে এএফসি এশিয়ান কাপে কম্বোডিয়ার বিরুদ্ধে ভারত পরাজিত হয় ১-৩ গোলে। ২০০৭ সালে নেহরু কাপে ভারত জেতে ৬-০ গোলে কম্বোডিয়ার বিরুদ্ধে। শেষ বার এই দুই দল মুখোমুখি হয়েছিল আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে। সেই ম্যাচটি ৩-২ গোলে জেতে ভারত।

ভারতের শেষ পাঁচ ম্যাচ:

ভারতের শেষ পাঁচ ম্যাচ:

হার: ভারত ০-২ জর্ডান

হার: ভারত ০-৩ বেলারুশ

হার: ভারত ১-২ বাহরিন

জয়: ভারত ৩-০ নেপাল

জয়: ভারত ৩-১ মলদীপ

কম্বোডিয়ার শেষ পাঁচ ম্যাচ:

কম্বোডিয়ার শেষ পাঁচ ম্যাচ:

জয়: কম্বোডিয়া ২-১ তিমোর-লেস্টে

হার: ভিয়েতনাম ৪-০ কম্বোডিয়া

জয়: কম্বোডিয়া ৩-০ লায়োস

হার: ইন্দোনেশিয়া ৪-২ কম্বোডিয়া

হার: কম্বোডিয়া ১-৩ মালয়োশিয়া

দুই দলের সম্ভাব্য একাদশ:

দুই দলের সম্ভাব্য একাদশ:

ভারত:

গুরপ্রীত সিং সান্ধু, প্রীতম কোটাল, সন্দেশ ঝিংগান, আনওয়ার আলি, শুভাশিস বসু, নাওরেম রশন সিং, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, মনবীর সিং, লিস্টন কোলাসো, সুনীল ছেত্রী

কম্বোডিয়া:

কেও সোকসেলা, বরিস কক, সিউ বিশাল, টেস সাম্বাথ, কেন চানসোফিক, অর্ন চানপোলিন, সস সুহানা, থিয়রে বিন, কেও সকফেং, মাত নোরন, সিয়াং চানথিয়া

কোথায় কখন এই ম্যাচ দেখা যাবে:

কোথায় কখন এই ম্যাচ দেখা যাবে:

ভারতীয় সময়ে রাত সাড়ে ৮'টায় যুবভারতীয় ক্রীড়াঙ্গণে আয়োজিত হবে এই ম্যাচ। স্টার নেটওয়ার্কে এই ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া অনলাইনে হটস্টারে এই ম্যাচ দেখা যাবে। দেখা যাবে জিও টিভিতেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+