ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা, রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন চেম্বারলিন
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চোট পেয়ে রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের তরুণ মিডফিল্ডার অ্যালেক্স অক্সলেড চেম্বারলিন।
সন্ন রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তরুণ মিডফিল্ডার অ্যালেক্স অক্সলেড চেম্বারলিন। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে রোমার বিরুদ্ধে চোট পেয়ে রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তিনি। মূলত ভুল বডি পজিশানে ট্যাকেল করার জন্য নিজেই চোট পান চেম্বারলিন । রোমার ডিফেন্ডার অ্যালেক্সজান্ডার কোলারোভকে ট্যাকেল করতে গিয়ে চোট পান ২৪ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার। ফলে রোমার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচেও চেম্বরলিনের সার্ভিস পাবে না লিভারপুল।

বুধবার তাঁর চোটের জায়গায় স্ক্যান করে জানা যায় হাঁটুতে চোট লেগেছে তাঁর। লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে।
চেম্বারলিনের মতো তারকা মিডফিল্ডারের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া কপালে ভাঁজ ফেলেছে ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেটের। ইতিমধ্যেই তাঁর বিকল্প কে হবে, সেই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিয়েছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। উঠে আসছে বেশ কয়েকটি নামও।
নিজের চোট পাওয়া নিয়ে চেম্বারলিন বলেন, 'মরসুমের গুরুত্বপূর্ণ সময় চোটটা লাগল। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের হয়ে এবং ইংল্যান্ডের হয়ে রাশিয়া বিশ্বকাপে আমি আর অংশ নিতে পারব না। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আবার মাঠে ফেরা যাযয়।'
ইংল্য়ান্ডের জার্সিতে এখনও পর্যন্ত ৩২টি ম্যাচ খেলেছেন এই তরুণ মিডফিল্ডার। দেশের হয়ে ৬টি গোল আছে তাঁর ঝুলিতে।












Click it and Unblock the Notifications