বিপদমুক্ত স্যার অ্যালেক্স ফার্গুসান, জানিয়ে দিল ম্যান ইউ
স্যার অ্যালেক্স ফার্গুসনের ভক্তদের জন্য ভাল খবর। বিপদ থেকে মুক্ত বিশ্ব ফুটবলের অন্যতম সফল ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন। ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে টুইট করে জানিয়ে দেওয়া হয় এই কথা।
স্যার অ্যালেক্স ফার্গুসনের ভক্তদের জন্য ভাল খবর। বিপদ থেকে মুক্ত বিশ্ব ফুটবলের অন্যতম সফল ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন। ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে টুইট করে জানিয়ে দেওয়া হয় এই কথা। তবে, বিপদসীমার বাইরে থাকলেও গ্রেটার ম্যানচেস্টারে স্যালফোর্ড রয়্যাল হাসপাতালের তত্বাবধানেই রিহ্যাব হবে ম্যান ইউয়ের প্রাক্তন কোচের।

২০১৩ সালের মে মাসে ২৬ বছর ম্যান ইউয়ের দায়িত্বে থাকার পর অবসর নেন ৭৬ বছর বয়সী এই স্কটিশ ফুটবল ব্যক্তিত্ব। তাঁর কোচিংয়ে ২৬ বছরে মোট ৩৮টি ট্রফি জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
স্যার ফার্গুসানের এক বন্ধু জানান জ্ঞান ফেরার পর ফার্গুসান জিজ্ঞাসা করেন তাঁর ছেলের ক্লাব ফাইনালে কেমন ফল করল।
পাশপাশি অস্ত্রপোচারের পর বাড়ির লোকেদের হতবাক করে তিনি আরও বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে একটু সুস্থ হয়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দেখতে উড়ে যাবেন।
শেষ বার ফুটবল মাঠে অ্যালেক্স ফার্গসানকে দেখা গিয়েছিল গত মাসে। এই মরসুম শেষে আর্সেনালকে বিদায় জানাতে চল আর্সেন ওয়েঙ্গারকে সংবর্ধিত করতে ওল্ড ট্রাফোর্ডে উপস্থিত ছিলেন তিনি।
ফার্গুসানের সুস্থ হয়ে ওঠার কথা জেনে ওয়েঙ্গার বলেন, 'এটা দারুণ খবর। নিজের কেরিয়ারে কঠিন পরিশ্রম করেছেন ফার্গুসান। সুস্থ দীর্ঘ জীবন ওঁর প্রাপ্য়। আমি আশা করি খুব শীঘ্রই আবার আগের পরিস্থিতিতে ফিরে আসবে।'












Click it and Unblock the Notifications