জিদানকে ছুঁতে চান পোগবা, বিশ্বকাপে ফ্রান্সের সেরা ভরসা তিনিই

সতীর্থরা বলছেন, বড় মঞ্চে জ্বলে উঠতে জানেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পোগবা।

সতীর্থরা বলছেন, বড় মঞ্চে জ্বলে উঠতে জানেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পোগবা। ফ্রান্সের হয়ে খেলে এখনও নিজেকে গ্রেট পর্যায়ে নিয়ে যেতে পারেননি। তবে মিশেল প্লাতিনি ও জিনেদিন জিদানের সঙ্গে একসঙ্গে নিজের নাম উচ্চারিত হোক তা চান পল পোগবা। আর তাই নিঃশব্দে এবছরের বিশ্বকাপের জন্য প্রস্তুতি সেরে ফেলে জ্বলে ওঠার অপেক্ষায় তিনি।

জিদানকে ছুঁতে চান পোগবা, বিশ্বকাপে ফ্রান্সের সেরা ভরসা তিনিই

ক্লাব বা দেশ কোনও দলে খেলেই আহামরি কিছু করেননি পোগবা। তবে ফ্রান্সের কোচ দিদিয়ের দেসক্যাম্পস পোগবার উপরে ভরসা রাখছেন। অধিনায়ক হুগো লোরিসও পোগবাকে এগিয়ে রেখেছেন।

এবারের বিশ্বকাপে ফ্রান্সের উপরে অনেক প্রত্যাশা। সেই চাপ সামলে পোগবা কতটা ভালো খেলেন তার উপরে ফ্রান্সের টুর্নামেন্টে এগোনো নির্ভর করবে। পোগবা ও গ্রিজম্যানের কাঁধে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব রয়েছে।

প্রত্যাশা যে রয়েছে তা ভালোই জানেন পোগবা। দলীয় সতীর্থ থেকে শুরু করে প্রাক্তনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। পোগবা প্রস্তুতিও সেরেছেন নিঃশব্দে। বিশ্বকাপের আগে ফ্রেন্ডলি ম্যাচে ইতালিকে ফ্রান্স ৩-১ গোলে হারিয়েছে। ফর্ম দেখিয়েছেন পোগবা। এবার দেখার ফ্রান্সকে বিশ্বকাপে কতদূর নিয়ে যেতে পারেন এই মিডফিল্ডার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+