Cristiano Ronaldo: গোল করলেন রোনাল্ডো, নতুন কোচের অধীনে প্রথম ম্যাচেই সহজ জয় পেল আল নাসের
গোল করলেন রোনাল্ডো, জয় পেল আল নাসের। কয়েকদিন আগেই এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিট টুর্নামেন্টে ইরাকের ক্লাব আল শোর্তার সঙ্গে ১-১ ড্র করে আল নাসের। কিন্তু সৌদি প্রো লিগে জয়ের সরণিতে ফিরল আল নাসের। আল ইত্তিফাকের বিরুদ্ধে ৩-০ গোলে মসৃণ জয় পেল রোনাল্ডো ব্রিগেড।
ব্যর্থতার দায়ে কদিন আগেই পর্তুগিজ কোচ লুইস কাস্ত্রোকে ছাঁটাই করে আল নাসর। জল্পনা ছিল খারাপ পারফরম্যান্সের পাশাপাশি কাস্ত্রোর ওপর আস্থা হারিয়েছেন রোনাল্ডো নিজেও। যে কারণে তাঁকে সরিয়ে এসি মিলানকে সিরি আ জেতানো পিওলিকে নিয়ে আসে আল নাসর। নতুন কোচের অধীনে প্রথম ম্যাচেই জয় পেল রোনাল্ডো ব্রিগেড।

অ্যাওয়ে ম্যাচে ৩৩ মিনিটে রোনালদোর গোলে লিড নেয় আল নাসর।পেনাল্টি থেকে ম্যাচের প্রথম গোলটি করেন সিআরসেভেন, পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। যেটি এ মরশুমে প্রো লিগে তাঁর তৃতীয় গোল। আর সব মিলিয়ে জাতীয় দল ও দেশের হয়ে চলতি মরশুমে সিআরসেভেন গোল ৮ ম্যাচে ৭টি গোল করলেন।
আল নাসের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে। কিন্ত দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল পায় রোনাল্ডো ব্রিগেড। বাকি দুই গোল করেন সালেম আল নাজদি (৫৬ মিনিটে) ও অ্যান্ডারসন টেলিস্কা (৭০ মিনিটে)।
এদিকে নিজের গোল ও দলের জয়ের পর সামাজ মাধ্যমে পোস্ট দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। নিজের এবং দলের উদপনের একাধিক ছবি দিয়ে রোনাল্ডো ক্যাপশনে লিখেছেন, 'দারুণ দলীয় প্রচেষ্টা! আজ রাতের জয়টি অনেক বড়। এটি ভক্তদের জন্য।'
এদিন আল নাসের মাঠে নামার আগে আল নাসরের জুনিয়র দলের হয়ে দুটি গোল করেছিলেন রোনালল্ডো জুনিয়র। বাবা-ছেলে মিলে আল নাসরের হয়ে একই দিনে ৩ গোল করলেন, এমন বার্তায় দিয়েছিলেন রোনাল্ডো।
পেশাদার ফুটবল ক্যারিয়ারে ৯০০ গোলের পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হাজার গোল করার লক্ষ্যের কথা জানিয়েছিলেন। বয়স তার ৪০ ছুঁই ছুঁই, এবং এই বয়সে হাজার গোল করা প্রায় অসম্ভব। তবে নামটা সিআরসেভেন বলেই গোল সংখ্যা বাড়ছে তার প্রতি ম্যাচেই! গত মরশুমে আল হিলালের কাছেই দুটো কাপ ফাইনালে হার মানে রোনাল্ডোর ক্লাব।












Click it and Unblock the Notifications