ভারতীয় ফুটবলে খুশির খবর! আই লিগ-আইএসএলে এবার নিয়মে পরিবর্তন?

ভারতীয় ফুটবলে খুশির খবর! আই লিগ-আইএসএলে এবার নিয়মে পরিবর্তন?

আই লিগ-আইএসএলে বিদেশি ফুটবলার বেশি থাকায় ভারতীয় ফুটবলারদের সুযোগ কম! বিদেশিদেরই আধিপত্য বেশি। ভারতীয় ফুটবলে তাই দীর্ঘদিন ধরে বিদেশির সংখ্যা কামানো দাবি উঠে আসছে। এবার বিদেশিদের খেলানোর নতুন নিয়ম চালু হল ভারতীয় ফুটবলে।

টেকনিক্যাল কমিটিতে নতুন সিদ্ধান্ত

টেকনিক্যাল কমিটিতে নতুন সিদ্ধান্ত

এআইএফএফের টেকনিক্যাল কমিটির বৈঠকে আইএসএল ও আই লিগে বিদেশি কমানোর পক্ষে কমিটির চেয়ারম্যান শ্যাম থাপা মত দিয়েছেন। বৈঠকে ছিলেন এআইএফএফ সচিব কুশল দাস, জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ আর ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেল।শ্যাম থাপার নেতৃত্বাধীন টেকনিক্যাল কমিটির সব সদস্যই ভারতীয় ফুটবলের উন্নতির জন্য বিদেশি কমানোর পক্ষেই সায় দেন।

বিদেশি খেলানোর নতুন নিয়ম

বিদেশি খেলানোর নতুন নিয়ম

এএফসির নিয়ম অনুযায়ী যে কোনও টুর্নামেন্ট খেলতে গেলে ক্লাবগুলো এখন থেকে প্রথম একাদশে সর্বোচ্চ চার বিদেশি খেলাতে পারবে। অর্থাৎ প্রথম একাদশে তিন বিদেশি ফুটবলারের পাশাপাশি থাকবেন একজন এশিয়ান কোটার ফুটবলার।

আগে যা নিয়ম ছিল

আগে যা নিয়ম ছিল

বিদেশিদের খেলানোর নতুন নিয়ম ৩+১ চালু হল ভারতীয় ফুটবলে। আগে যা ছিল সর্বোচ্চ পাঁচজন ছিল।

কবে থেকে এই নিয়ম শুরু হচ্ছে

কবে থেকে এই নিয়ম শুরু হচ্ছে

আসন্ন মরসুমে আই লিগ ও আইএসএলে এই নিয়ম দেখা যাবে না। পরের মরসুম থেকে বিদেশি নেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম মানা হবে।

কেন এবছর নয়

কেন এবছর নয়

এবছর বহু টিমের বিদেশি ফুটবলারদের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়ে গিয়েছে। সেকারণে পরের মরসুম থেকে বিদেশি নিয়োগে ৩+১ চালু করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+