AIFF: মহিলা ফুটবলারদের হেনস্থা কাণ্ডে কঠোর ফেডারেশন, অভিযুক্ত দীপক শর্মাকে কড়া শাস্তি কল্যাণদের
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য দীপক শর্মার বিরুদ্ধে দুই মহিলা ফুটবলারকে টিম হোটেলেই হেনস্থা করার গুরুতর অভিযোগ উঠে। ঘটনায় কড়া ব্যবস্থা নিল ফেডারেশন, অভিযুক্তকে সাসপেন্ড করল এআইএফএফ।
মঙ্গলবার ফেডারেশনের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দীপক শর্মাকে ফুটবল-সম্পর্কিত যে কোনও কার্যকলাপে অংশগ্রহণ থেকে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ-র কার্যকরী সমিতি।

এরপরে, সোমবার রাতে ফেডারেশনের সদস্য সংস্থাগুলির একটি সভা অনুষ্ঠিত হয় এবং অভিুক্ত দীপক শর্মাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি্ ফুটবল সম্পর্কিত কোনও কাজে যুক্ত হতে পারবেন না।
এআইএফএফ-এর কাছে পাঠানো অভিযোগে, দুই খেলোয়াড় বলেছেন, দীপক শর্মা বেশিরভাগই মদ্যপ অবস্থায় থাকেন এবং তারা "তাদের জীবনের জন্য ভীত" ছিলেন। ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও এআইএফএফকে কর্মকর্তার বিরুদ্ধে "দ্রুত" এবং "দৃঢ় আইনি ব্যবস্থা" নিতে বলেছিলেন।মঙ্গলবার, এআইএফএফ ঘটনার তদন্তের জন্য ৩০ মার্চ গঠিত তিন সদস্যের কমিটিকেও ভেঙে দিয়েছে এবং পরিবর্তে বিষয়টি তার শৃঙ্খলা কমিটির কাছে হস্তান্তর করেছে।
হিমাচল প্রদেশ-ভিত্তিক ক্লাব, খাদ এফসি-র দুই মহিলা ফুটবলার, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য দীপক শর্মার বিরুদ্ধে হেনস্থার গুরুতর অভিযোগ এনেছেন। ফুটবলারদের অভিযোগ, গোয়ায় চলতি ইন্ডিয়ান উইমেনস লিগ টু চলাকালীন হোটেলের ঘরে দীপক শর্মার দ্বারা লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। গত ৩০ মার্চ বিষয়টি প্রকাশ্যে আসে। সেদিন রাত্রেই গোয়া পুলিশ আটক করে দীপক শর্মাকে.
দীপক শর্মা হিমাচল প্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং এআইএফএফের প্রতিযোগিতা কমিটির ডেপুটি চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে হিমাচল প্রদেশ-ভিত্তিক ক্লাব, খাদ এফসি-র দুই মহিলা ফুটবলার অভিযোগ করেন, গোয়ায় চলতি ইন্ডিয়ান উইমেনস লিগ টু চলাকালীন হোটেলের ঘরে দীপক শর্মার দ্বারা লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা।
ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেয় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর সমাজ মাধ্যমে জানান, 'গোয়ায় চলতি ইন্ডিয়ান ওমেন্স লিগের সময়ে তাদের কোচের বিরুদ্ধে মহিলা ফুটবলারদের উপর যে শারীরিক নির্যাতনের অভিযোগটি প্রকাশ্যে এসেছে, তা গুরুত্ব দিয়ে দেখছে ক্রীড়া মন্ত্রক। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।'
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications