কোয়েসের হাতে থাকা স্পোর্টিং রাইটসের ইস্যু নিয়ে কেন ইস্টবেঙ্গলকে চিঠি দেওয়ার ভাবনা ফেডারেশনের
কোয়েসের হাতে থাকা স্পোর্টিং রাইটসের ইস্যু নিয়ে কেন ইস্টবেঙ্গলকে চিঠি দেওয়ার ভাবনা ফেডারেশনের
কোয়েসের হাতে থাকা স্পোর্টিং রাইটসের ইস্যু নিয়ে ইস্টবেঙ্গলকে চিঠি দিতে চলেছে ফেডারেশন। ৩১ মে কোয়েসের সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক ছিন্ন হয়েছে। এরপরও কোয়েস-ইস্টবেঙ্গলের ঠাণ্ডা লড়াই তুঙ্গে।

বিদায়ী ইনভেস্টারের হাতে ইস্টবেঙ্গলের স্পোর্টিং রাইটস
এই মুহূর্তে ইস্টবেঙ্গলের স্পোর্টিং রাইটস কোয়েসের হাতে রয়েছে। জুন মাস পেরিয়ে জুলাইয়ে শুরুতেইও ইস্টবেঙ্গল সেই স্পোর্টিং রাইটস এখনও জোগাড় করে উঠতে পারেনি।

ইস্টবেঙ্গলকে কেন চিঠি দিতে চলেছে ফেডারেশন
ফলে আগামী নিয়ে ইস্টবেঙ্গলের লাইসেন্সিং প্রক্রিয়া ধাক্কা খেতে চলেছে। সেই নিয়েই এবার ইস্টবেঙ্গল এফসি ক্লাবের সিইওকে সরকারি চিঠি দেওয়া সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।

কবে লাইসেন্সিং শুরু হচ্ছে
১৫ জুলাই থেকে আই লিগ ও আইএসএলের ক্লাবগুলির লাইসেন্সিং প্রক্রিয়া শুরু হবে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে। লাইসেন্সিং শুরু হওয়ার আগে স্পোর্টিং রাইটস নিয়ে ফেডারেশনকে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গলের কাছে কী জানতে চায় ফেডারেশন
বিদায়ী কোয়েসের পর ইস্টবেঙ্গল ক্লাব কোন নামে নতুন লাইসেন্সিং করবে, সেই নিয়ে ফেডারেশন তথ্য চেয়ে পাঠাতে চলেছে। সরকারি ভাবে এখনও এই নিয়ে কোনও তথ্য ইস্টবেঙ্গল জানায়নি। ইস্টবেঙ্গলের থেকে উত্তর না পেলে এবার ফেডারেশন কোয়েসের সঙ্গে যোগাযোগ করার পথে হাঁটতে পারে। সেই সঙ্গে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে সরকারি যোগোযাগের মাধ্যমে চাপ তৈরি নিয়েও ফেডারেশন ভালো ভাবে দেখছে না।

স্পোর্টিং রাইটস না পেলে ইস্টবেঙ্গলের কোথায় সমস্যা
বিনিয়োগকারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও এখনও ফেডারেশনে ক্লাব 'কোয়েস ইস্টবেঙ্গল' নামে নথিভুক্ত রয়েছে। সেক্ষেত্রে ক্লাবের স্পোর্টিং রাইটস প্রাক্তন বিনিয়োগকারীর থেকে না পেলে লাইসেন্সিং প্রক্রিয়া থেমে থাকবে। কোয়েসের থেকে এনওসি না পেলে আগামী দিনে ইস্টবেঙ্গলের আই লিগ বা আইএসএল খেলা অনিশ্চিত হয়ে পড়বে।

গত মরসুমে জরিমানা দিতে হয়েছিল
সেক্ষেত্রে স্পোর্টিং রাইটস না পাওয়া অবস্থায় ক্লাব লাইসেন্সিং এর জন্য কোম্পানির নাম পরিবর্তন করতে গেলে ইস্টবেঙ্গলকে বিস্তর জটিলতার মধ্যে দিয়ে যেতে হবে। গত বছর এমনিতেই মোহনবাগান ও কোয়েস ইস্টবেঙ্গল লাইসেন্সিং প্রক্রিয়া সঠিকভাবে পূরণ না করতে না পারর কারণে আর্থিক জরিমানার মুখে পড়েছিল। এবছর ১৫ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সব কাজ সম্পূর্ণ করার জন্য ফেডারেশন অনেকটা সময় দিয়েছে। কোয়েসের থেকে স্পোর্টিং রাইটস জোগাড় করতে না পারলে,প্রথমে চিঠি লিখে এআইএফএফ এর কাছ থেকে কোম্পানি নাম পরিবর্তনের জন্যে ইস্টবেঙ্গলকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে অনুমতি নিতে হবে। তারপর ভবিষ্যতে যাতে কোনও সমস্যা না হয়, সেকারণে কোয়েস আর ইস্টবেঙ্গলের কাছ থেকে ফেডারেশন আলাদা আলাদা মুচলেখা চাইবে। এরপরই নতুন লাইসেন্সিংয়ের জন্য এআইএফএফ অনুমতি দেবে।












Click it and Unblock the Notifications