Anwar Ali: আনোয়ার ইস্যুতে রায় দিল ফেডারেশন, কোন দলে খেলবেন তারকা ডিফেন্ডার?
আগামী মরশুমে কোন ক্লাবে খেলবেন আনোয়ার আলি? পুরানো ক্লাব সবুজ মেরুন জার্সিতে তাঁকে দেখা যাবে না তাঁর গায়ে উঠবে লাল হলুদ জার্সি? এই প্রশ্নই ঘোরাফেরা করছে বিগত ১ মাসের বেশি সময় ধরে। অবশেষে আনোয়ার ইস্যুতে মুখ খুলল এআইএফএফ।
মোহনবাগান এসজির সঙ্গে চুক্তি থাকা অবস্থান অন্য ক্লাবে সই করেছেন ভারতীয় দলের ডিফেন্ডার। যা নিয়ে প্রবল বিতর্ক দেখা দিয়েছে। জল গড়ায় ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে। সেই কমিটি শনিবার প্রাথমিক সিদ্ধান্ত জানাল এই ইস্যুতে।

অন্য দিকে, শাস্তির মুখে পড়তে পারে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি। ইস্টবেঙ্গল যে ভাবে আনোয়ারকে সই করাতে চেয়েছিল তা অবৈধ। তবে এক্ষেত্রে লাল-হলুদ ক্লাব আত্মপক্ষ সমর্থনের জন্য কিছুটা সময় পাবে। সময় পাবেন আনোয়ার আর দিল্লি এফসিও। রায়ের কপিতে বলা হয়েছে, 'আনোয়ারের টার্মিনেশন বৈধ নয়।'
পাশাপাশি এ ব্যাপারে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি-র বক্তব্যও জানতে চেয়েছে প্লেয়ার স্টেটাস কমিটি।
আনোয়ারকেও বহিস্করারের পথে হাঁটতে পারে ফেডারেশন। তবে মোহনবাগান এসজিতে আনোয়ারের না খেলার সম্ভাবনাই প্রবল। কারণ ভারতীয় ডিফেন্ডার নিজেই অনিচ্ছুক। ফেডারেশন এখনই কী ব্যবস্থা নেওয়া হবে তা বলা যাচ্ছে না। আত্মপক্ষ সমর্থন করতে না পারলে আনোয়ারকে সই করানোর ক্ষেত্রে তাদের সমস্যা হতে পারে।
নয়া নিয়ম অনুসারে ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে যে সব নতুন লোন চুক্তি হবে, সেই চুক্তিগুলির মেয়াদ এক বছরের বেশি করা যাবে না। কিন্তু আনোয়ারের সঙ্গে মোহনবাগান এসজির চুক্তি যেহেতু ২০২৪ সালের জানুয়ারি মাসের আগে হয়ে গিয়েছে ফলে ফিফার নয়া নিয়ম এই ক্ষেত্রে কার্যকর হবে না।
ইস্টবেঙ্গল-মোহনবাগান এসির দড়ি টানাটানিতে সমস্যায় পড়তে পারেন আনোয়ার নিজেই। তাঁর ফুটবল ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল। সবুজ-মেরুন শিবিরের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি থাকা সত্ত্বেও তিনি ইস্টবেঙ্গেলের চুক্তিতে সই করেছেন। সব মিলিয়ে আনোয়ার সমস্যার সমাধান আপতত হল না। তবে এগিয়ে সবুজ মেরুনই।












Click it and Unblock the Notifications