Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AIFF: এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের রূপরেখা তৈরিতে কোচের সঙ্গে কল্যাণের বৈঠক, কী সিদ্ধান্ত নেওয়া হল?

ভারতীয় দলের ভবিষ্যতের রূপরেখা স্থির করতে এআইএফএফ-র শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করলেন কোচ মানলো মার্কুয়েজ। ইগর স্টিমাচের পর মার্কুয়েজ ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পথ থেকে এখনও পর্যন্ত একটি ম্যাচেও জয়ের মুখ দেখাতে পারেননি। ফলে তাঁকে নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে রবিবার ফেডারেশন সভাপতি কল্যান চৌবে সহ অন্য শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

২০২৭ সালের এশিয়ান কাপে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি ভারতীয় দল। ফলে যোগ্যতা অর্জন পর্বের মাধ্যমেই এশিয়ান কাপের টিকিট কাটতে হবে ভারতীয় দলকে। এই পরিস্থিতিতে ভারতীয় দলের খেলার মান বাড়াতে জাতীয় শিবির আরও বেশি দিন করার পরিকল্পনা নিয়েছে ফেডারেশন। রবিবারের বৈঠকের পরে ঠিক হয়েছে ১৪ই মার্চ ২০২৫ থেকে জাতীয় দলের শিবির হবে।

ইতিপূর্বে অল্প দিন শিবির হওয়া নিয়ে প্রাক্তন কোচ ইগর স্টিমাচ বার বার ক্ষোভ প্রকাশ করতেন। এবার কিন্তু অল্প কয়েকদিন শিবির নয়, নতুন কোচ এবং ফেডারেশন কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন লম্বা একটা শিবির করা হবে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলির আগে।

ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে একটি বিবৃতিতে জাতীয় দলের কোচ বলেছেন, দুই দিন ধরে ফেডারেশন সভাপতি অন্যান্য কর্মকর্তা এবং টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক খুব ভালই বৈঠক হয়েছে। যে ধরনের পরিকল্পনা করেছি সেই পরিকল্পনা কার্যকর করলে যোগ্যতা অর্জন পর্বে আমাদের ফলাফল ভালো হবে বলেই আমি মনে করছি।

সোমবার এশিয়া কাপে যোগ্যতা অর্জন পর্বের ড্র অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় দুপুরে এই ড্র হবে ভারত প্রথম পাত্রে রয়েছে। মোট ২৪ দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। ভারতীয় দল দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক আঙ্গিনায় ক্রমশ পিছিয়ে পড়ছে।

ইগর স্টিমাচের পর ভারতীয় দলের দায়িত্ব দেওয়া হয় মানলো মার্কুয়েজকেই। কিন্তু তিনিও কোনরকম উন্নতির লক্ষণ দেখাতে পারছেন না। বর্তমানে আইএসএলে এফসি গোয়া দলের দায়িত্বে রয়েছেন তিনি। ১৪ই মার্চ থেকে জাতীয় শিবির করার পরিকল্পনা নিলেও যদি গোয়া নক আউটে উঠে তখন শিবির পিছিয়ে যেতে পারে। আপাতত এখন কোনও খেলা নেই ভারতীয় দলের।

ভারতীয় দল ক্রমশ ফিফা ক্রম তালিকায় নামছে। ফলে নতুন বছরে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ভারতীয় দলের জন্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+