AIFF: ভিয়েতনাম ম্যাচের জন্য চূড়ান্ত দল বেছে নিলেন মার্কুয়েজ, দুই প্রধান থেকে সুযোগ পেলেন কারা?
লেবানন নাম প্রত্যাহার করায় ত্রি-দেশীয় টুর্নামেন্ট না হলেও ভারত ভিয়েতনামে একটি প্রীতি ম্যাচ খেলতে যাবে। এই ম্যাচটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হবে। ফলে জিততে পারলে ফিফার ক্রম তালিকায় উন্নতি করার সুযোগ থাকছে ভারতীয় দলের। আগামী ১২ অক্টোবর ভিয়েতনামের বিরুদ্ধে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভিয়েতনাম ফুটবল সংস্থার অনুরোধ মেনেই সেদেশে প্রীতি ম্যাচ খেলতে দল পাঠাচ্ছে এআইএফএফ।
এই ম্যাচের জন্য কলকাতাতে রবিবার প্রস্তুতি সারল ভারতীয় দল। শনিবার রাতেই ভারতীয় দলের সদস্যরা কলকাতায় উপস্থিত হয়েছিলেন। রবিবার কলকাতাতে অনুশীলন করান কোচ মানোলো মার্কুয়েজ। আগামীকাল (সোমবার) ভারতীয় দল কলকাতা থেকেই ভিয়েতনাম ৱওনা দেবে। ইতিমধ্যেই এই টুর্নামেন্টের জন্য মার্কুয়েজ ২৬ সদস্যের ভারতীয় দল বেছে নিয়েছিলেন। রবিবার অনুশীলনের পরই চূড়ান্ত দল বেছে নিলেন ভারতীয় দলের কোচ।

ভারতীয় দলের কোচ হিসেবে শুরুটা একেবারেই ভালো হয়নি মানোলো মার্কুয়েজের। এবার তাঁর সামনে আরও একবার পরীক্ষা। ভারতীয় দল সম্পর্কে মার্কুয়েজ বলেন, প্রাক মরশুমের তুলনায় শারীরিকভাবে এখন ভালো জায়গায় আছি। আমরা এখনও মরশুমের সূচনা পর্বেই আছি। এখনও কিছু খেলোয়াড় আছে যারা ভালো পারফর্ম করছেন কিন্তু তারা এই দলে নেই। যারা এখানে নেই তাদের নিয়ে বেশি কথা বলতে চাই না। আমরা এই খেলোয়াড়দের ডেকেছি কারণ আমরা মনে করি ভিয়েতনামের বিপক্ষে খেলার জন্য এই ফুটবলাররাই সেরা।"
ভিয়েতনাম ম্যাচের আগে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পাবেন ভারতীয় ফুটবলাররা। তবে ফুটবলারদের ক্লান্তি ভাবাচ্ছে ভারতীয় দলকে। যদিও মার্কুয়েজ বলেছেন, 'আমাদের হাতে পর্যাপ্ত কিছুটা সময় আছে, যদি ৯ তারিখ পর্যন্ত খেলা থাকত তাহলে আমাদের মাত্র ২ দিন অনুশীলন করেই মাঠে নামতে হত। কিন্তু সেখানে আমরা ৪ থেকে ৫টি সেশন পাচ্ছি, এই সময়ের মধ্যে আমাদের নিজেদের তৈরি করে নিতে হবে। অবশ্যই ভিয়েতনাম কঠিন প্রতিপক্ষ।'












Click it and Unblock the Notifications