AIFF: নাম প্রত্যাহার লেবাননের, কলকাতায় প্রস্তুতি নিয়েই ভিয়েতনামে খেলতে যাবে ভারতীয় দল

মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয়েছে অশান্তি। লেবানন, ইরানের উপর লাগাতার ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করছে ইসরায়েল। নিরাপত্তাজনিত আশঙ্কার কথা জানিয়ে কয়েক দিন আগেই ইরানে এএফসি কাপের ম্যাচ খেলতে যায়নি মোহনবাগান এসজি। এবার দেশের সমস্যার জন্য ভিয়েতনামে অনুষ্ঠিত হতে চলা ত্রি দেশীয় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিল লেবানন। ফলে হচ্ছে না ভিয়েতনামে ত্রি দেশীয় টুর্নামেন্ট।

টুর্নামে‌ন্ট না হলেও ভারত ভিয়েতনামে একটি প্রীতি ম্যাচ খেলতে যাবে। আগামী ১২ অক্টোবর ভিয়েতনামের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ভিয়েতনাম ফুটবল সংস্থার অনুরোধ মেনেই সেদেশে প্রীতি ম্যাচ খেলতে দল পাঠাচ্ছে এআইএফএফ। এই ম্যাচটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হবে। ফলে জিততে পারলে ফিফার ক্রম তালিকায় উন্নতি করার সুযোগ থাকছে ভারতীয় দলের।

AIFF

এই ম্যাচের জন্য কলকাতাতেই প্রস্তুতি সারবে ভারতীয় দল। শনিবার ভারতীয় দলের সদস্যরা কলকাতায় উপস্থিত হবেন। রবিবার কলকাতাতে অনুশী‌লন করাবেন কোচ মা‌নোলো মার্কুয়েজ। আগামী সোমবার ভারতীয় দল কলকাতা থেকেই ভিয়েতনাম ৱওনা দেবে। ইতিমধ্যেই এই টুর্নামেন্টের জন্য মার্কুয়েজ ২৬ সদস্যের ভারতীয় দল বেছে নিয়েছেন। রবিবার অনুশীলনের পরই চূড়ান্ত দল বেছে নিতে পারেন কোচ।

ভিয়েতনামে ২৩ সদস্যের ভারতীয় দল যাবে। কোন তিন জনকে বাদা দেবেন সেটা রবিবার অনুশীলন দেখেই চূড়ান্ত করবেন মার্কুয়েজ। এবার ভারতীয় দলের শিবিরে ডাক পেয়েছেন মোহনবাগান এসজির গোলরক্ষক বিশাল কাইথ। আগামী ১৯ নভেম্বর দেশের মাটিতে আরও একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত। তার আগে ভিয়েতনাম সফরে ফের একাবর দলকে নিতে পারবেন মার্কুয়েজ।

ভারতীয় দলের কোচ হিসেবে শুরুটা একেবারেই ভালো হয়নি মানোলো মার্কুয়েজকে। ভারতীয় দলের কোচ হিসেবে প্রথম টুর্নামেন্টেই হোঁচট খেতে হয়েছে মানোলো মার্কুয়েজকে। ফিফা ক্রম তালিকায় ফের নীচে নেমেছে ভারত। এই পরিস্থিতি আগামী প্রীতি ম্যাচ বড় পরীক্ষা ভারতীয় দলের কাছে। কারণ আগামী দিনে এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+