সুপার কাপে সবুজ সংকেত, কলকাতার ফুটবলপ্রেমীরা ফের মজবেন মোহন-ইস্ট লড়াইতে

এ মরশুমেই সুপার কাপ হচ্ছে তা জানিয়ে দিল এআইএফএফ। আই লিগ ও আই এসএলের থেকে ১৬ টি দলকে নিয়ে খেলা হবে এই টুর্নামেন্ট। আই লিগ ও আইএসএল থেকে প্রথম ৬ টি করে দল সরাসরি এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন। 

এবার কলকাতার ফুটবল ফ্যানরা বহু প্রতিক্ষীত আই লিগ জায়ন্ট বনাম আইএসএল জায়ন্টদের লড়াই দেখতে পারবেন। সেই ব্যবস্থাই করে দিল এআইএফএফ। আই লিগ টেবলের যা অবস্থা তাতে ইস্টবেঙ্গল -মোহনবাগান সরাসরি এই টুর্নামেন্টে মূলপর্বে খেলার যোগ্যতা পেলেও এটিকে-র ভাগ্যে শিকে ছিঁড়বে কিনা প্রথম মরশুমের সুপার কাপের তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

সুপার কাপে সবুজ সংকেত, কলকাতার ফুটবলপ্রেমীরা ফের মজবেন মোহন-ইস্ট লড়াইতে

সুপার কাপে সরকারি সিলমোহর পড়ে গেল। এ মরশুমেই সুপার কাপ হচ্ছে তা জানিয়ে দিল এআইএফএফ। এমনকি দিনক্ষণ ঘোষণাও করা হয়েছে। সোমবার এআইএফএফের সদর দফতরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিনের ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তের চেয়ারম্যানশিপে আয়োজন হয়েছিল এই মেগা বৈঠকের। কারণ দীর্ঘ দিন ধরে এই সুপার কাপ নিয়ে টালবাহানা চললেও কিছুতেই এর বাস্তব রূপরেখা পাওয়া যাচ্ছিল না। এদিন সেটাই রূপরেখা দিনের আলো দেখল ভারতীয় ফুটবল।

সুপার কাপে সবুজ সংকেত, কলকাতার ফুটবলপ্রেমীরা ফের মজবেন মোহন-ইস্ট লড়াইতে

সুব্রত দত্ত ছাড়াও এদিনের বৈঠকে হাজির ছিলেন বাকি কর্মকর্তারাও। এছাড়াও ছিলেন এআইএফএফে-র সচিব কুশল দাস, সিইও সুনন্দ ধর, সিওও কিশোর তেইদ। আই লিগ ও আই এসএলের থেকে ১৬ টি দলকে নিয়ে খেলা হবে এই টুর্নামেন্ট। আই লিগ ও আইএসএল থেকে প্রথম ৬ টি করে দল সরাসরি এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন। বাকি চারটি দল কারা হবে তা স্থির হবে আইএসএল ও আইলিগের শেষ দিকে থাকা দলগুলি নিজেদের মধ্যে প্লে অফে খেলবে, সেটিই হবে এই টুর্নামেন্টের প্রাথমিক রাউন্ড। আর দুই লিগ মিলিয়ে যে ১২টি দল সরাসরি ছাড়পত্র পাবে তারা রাউন্ড অফ সিক্সটিন থেকে খেলবে।

কলকাতার দুই হেভিওয়েট ইস্টবেঙ্গল ও মোহনবাগান এই মুহূর্তে আই লিগ টেবলের ৩ ও ৪ নম্বরে রয়েছে। সুতরাং তারা সরাসরি সুপার কাপের টিকিট পাচ্ছেই বলা যায়। তবে কলকাতার ফুটবলপ্রেমীদের আশা এটিকে এবার বিশেষ পূরণ করতে পারেনি। এই মুহূর্তে আইএসএল টেবলে ৮ নম্বরে রয়েছে এটিকে। ফলে তাদের সরাসরি ছাড়পত্র পাওয়ার সম্ভবনা প্রায় নেই বললেই চলে। ফলে তাদের খেলতে হবে প্লে অফে।

সুপার কাপে সবুজ সংকেত, কলকাতার ফুটবলপ্রেমীরা ফের মজবেন মোহন-ইস্ট লড়াইতে

সুপার কাপের সূচি যা স্থির করা হয়েছে তাতে প্লে অফের ম্যাচগুলি চলবে ১২ মার্চ - ৩১ মার্চ । মূল পর্বের খেলা হবে ৩১ মার্চ -২২ এপ্রিলের মধ্যে। এদিকে এএফসিতে যেহেতু খেলার ছাড়পত্র রয়েছে বেঙ্গালুরু এফসি ও আইজল এফসি-র তাই তাদের ক্রীড়াসূচির সঙ্গে মিল রেখে চূড়ান্ত তারিখ নির্ধারন হবে। খেলা হওয়ার সম্ভবনা রয়েছে কটক ও কোচিতে। তবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+