AIFF: ভিএআর প্রযুক্তি চালুর প্রাথমিক প্রক্রিয়া শুরু, রেফারিদের সিদ্ধান্তে বিতর্ক কমাতে নতুন ভাবনা ফেডারেশনের
চলতি আইএসএলে প্রায় প্রতি ম্যাচেই রেফারিং নিয়ে প্রশ্ন উঠছে। তাই আইএসএল-আই লিগের ম্যাচকে ত্রুটি মুক্ত করতে ভারতীয় ফুটবলেও 'ভিডিও অ্যাসিস্টেন্ট রেফরি' বা 'ভিএআর' প্রযুক্তির দাবি আগেই উঠেছে। ফুটবল মাঠে অত্যাধুনিক প্রযুক্তি আন্তর্জাতিক ফুটবলে অনেকদিন আগে থেকেই কার্যকর হয়েছে। এই প্রযুক্তি ব্যবহার করে রেফারি প্রয়োজনীয় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। ভারতে ভিএআর প্রযুক্তি ব্যবহারের জন্য প্রাথমিক কাজ শুরু করে দিল এআইএফএফ।
ভারতীয় ফুটবলের জন্য বিরাট পদক্ষেপ ফেডারেশনের। ভিএআর প্রযুক্তি ব্যবহারের ভাবনা চিন্তা এর আগেই শুরু হয়েছে। তবে তার আগে এভিআরএস বা অ্যাডিশনাল ভিডিও রিভিউ সিস্টেম চালু করার পক্ষে ফেডারেশন। ভারতে অ্যাডিশনাল ভিডিও রিভিউ সিস্টেম ট্রায়াল হিসাবে চালু করার সম্ভাবনা খতিয়ে দেখতে আইএফএবিকে চিঠি দিল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন।

এআইএফএফ সভাপতির সুপারিশের লক্ষ্য একটি বিভিন্ন কোনও ও একাধিক ক্যামেরা সম্প্রচার ফিডের মাধ্যমে রেফারিদের কাছে সুনির্দিষ্ট তথ্য পাঠানো। প্রযুক্তিগত পরিকাঠামো নিয়ে ইতিমধ্যেই পর্যালোচনা শুরু করা হয়েছে।
রেফারিং নিয়ে সমস্যা ভারতীয় ফুটবলে নতুন কোনও বিষয় নয়। কিন্তু চলতি আইএসএলং এবং আই লিগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রেফারিং। দেশের ১ নম্বর লিগে প্রায় প্রতিটি ম্যাচে কার্ডের সংখ্যা যেমন বাড়ছে তেমনই দলগুলিও রেফারিং নিয়ে বার বার ক্ষোভ প্রকাশ করেছে।
ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বলেন, এখানে আমাদের প্রধান উদ্দেশ্য হল ম্যাচ অফিসিয়ালদের তাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার জন্য প্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়নের মাধ্যমে ত্রুটির সীমা কমানো। যদিও আমরা ভিএআর বাস্তবায়নের জন্য কাজ চালিয়ে যাব, আমি মনে করি যে, শুরুতে, অ্যাডিশনাল ভিডিও রিভিউ সিস্টেম ভারতের মতো একটি দেশের জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে।
একইসঙ্গে তিনি উল্লেখ করেন, 'অ্যাডিশনাল ভিডিও রিভিউ সিস্টেম আমাদের প্রযুক্তির প্রভাব অধ্যয়ন করতে, নতুন ধারণার সঙ্গে আমাদের ম্যাচ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে এবং খেলোয়াড়, কোচ এবং ক্লাবগুলির পক্ষ থেকে করা অভিযোগের মূল্যায়ন করতে সাহায্য করবে।'












Click it and Unblock the Notifications