Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AIFF: মহিলা ফুটবলারদের হেনস্থা কাণ্ডে কড়া কেন্দ্র, ক্রীড়ামন্ত্রীর কড়া বার্তার পরই গ্রেফতার ফেডারেশন কর্তা

মহিলা ফুটবলারদের হেনস্থা কাণ্ডে উত্তাল ভারতীয় ফুটবল। শনিবার সকালেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য দীপক শর্মার বিরুদ্ধে দুই মহিলা ফুটবলারকে টিম হোটেলেই হেনস্থা করার গুরুতর অভিযোগ উঠে। ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। এরপরই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত দীপক শর্মাকে।

হিমাচল প্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের জেনারেল সচিব ছাড়াও, তিনি ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য। খাদ এফসি নামে একটি ফুটবল ক্লাবের সঙ্গেও যুক্ত রয়েছেন দীপক শর্মা। দুই মহিলা ফুটবলার, গোয়ায় চলতি ইন্ডিয়ান উইমেনস লিগ টু চলাকালীন হোটেলের ঘরে দীপক শর্মার দ্বারা লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। ফুটবলাররা শুক্রবার এআইএফএফ-এর কাছে অভিযোগ দায়ের করেছেন ।বৃহস্পতিবার গোয়ার একটি হোটেল রুমে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

Deepak Sharma

ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর নিজের এক্স হ্যান্ডলে একটি টুইট করে, এই বিষয়ে ফেডারেশনকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন। তিনি এক্সে লিখেছেন, 'গোয়ায় চলতি ইন্ডিয়ান ওমেন্স লিগের সময়ে তাদের কোচের বিরুদ্ধে মহিলা ফুটবলারদের উপর যে শারীরিক নির্যাতনের অভিযোগটি প্রকাশ্যে এসেছে, তা গুরুত্ব দিয়ে দেখছে ক্রীড়া মন্ত্রক। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।'

ক্রীড়ামন্ত্রীর বার্তার পরই কড়া পদক্ষেপ নিল গোয়া পুলিশ। সন্ধ্যার পরই গ্রেফচার করা হয় ফেডারেশনের কর্তাকে। হিমাচলপ্রদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, "এআইএফএফ কার্যনির্বাহী কমিটির সদস্য দীপক শর্মাকে একটি আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার পর দিনের বেলা জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তাকে মাপুসা পুলিশ বিভিন্ন ধারায় গ্রেফতার করেছে, যার মধ্যে আঘাত করা, মহিলাদের বিরুদ্ধে বলপ্রয়োগ করা সহ আরও বেশ কিছু অভিযোগ রয়েছে। রয়েছে,"

অভিযোগকারী দুই ফুটবলার দাবি করেছেন, গত বৃহস্পতিবার রাতে যখন হোটেলের রান্নাঘরে খাবার প্রস্তুত করছিলেন, তখন ওই কর্তা তাঁদের নিজের হোটেল রুমে ডাকেন। সেখানেই তাদের যৌন হেনস্থা করেন ওই কর্তা। তিনি তখন মদ্যপ অবস্থায় ছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+