নতুন মরসুমের সময়সূচি ঘোষণা এআইএফএফ-র, কবে চালু হচ্ছে ট্রান্সফার উইন্ডো?

২০২৩-২৪ ফুটবল মরসুমের সময়সূচি ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বুধবার ভারতীয় ফুটবলের আসন্ন ২০২৩-২৪ মরসুমের দিনক্ষণ ঘোষণা করেছে এআইএফএফ। আগামী ১ জুন থেকে শুরু হবে ভারতীয় ফুটবলের নতুন মরসুম। শেষ হবে আগামী ২০২৪ সালের ৩১ মে তারিখে।

নতুন মসুমের প্রথম ট্রান্সফার উইন্ডো খুলছে আগামী ৯ জুন থেকে, আর শেষ হবে ৩১ আগস্টে। ফলে এই সময়ের মধ্যেই সই পর্ব মিটিয়ে ফেলতে হবে দল গুলিকে। ৩১ আগস্টের পর নতুন ফুটবলারদের সই করাতে পারবে না আই লিগ বা আইএসএলের দলগুলি। দ্বিতীয় দফার ট্রান্সফার উইন্ডো খুলবে জানুয়ারি মাসের শুরুতে। ২০২৪ সালের ১-৩১ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় দফার দল বদলের সময়সীমা রাখা হয়েছে।

১

ডুরান্ড কাপ দিয়েই চলতি মরসুমের সূচনা হবে। অক্টোবর মাসেই শুরু হতে পারে দেশের সেরা লিগ আইএসএল। খুব বড় বদল না হলে সুপার কাপ দিয়েই শেষ হতে পারে মরসুম। পাশাপাশি জুনের শেষে বা জুলাইতে শুরু হতে পারে কলকাতা লিগ। ইতিমধ্যেই মোহনবাগান জানিয়ে দিয়েছে তাদের যুব দল লিগ এবং ডুরান্ডে খেলবে। খুব দ্রুত প্রাক্ মরসুম প্রস্তুতিও শুরু করে দেবে সবুজ মেরুন। দল গঠন জোর কদমে হচ্ছে ইস্টবেঙ্গলেরও।

২

এদিকে, জোর কদমে চলছে ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রস্তুতি। বুধবার এই টুর্নামেন্টের সম্প্রচারকারী চ্যানেলের নাম ঘোষণা করল ফেডারেশন। টিভির পাশাপাশি অন লাইন স্টিমিংও হবে এই টুর্নামেন্টের।
ভুবনেশ্বরে আয়োজিত হতে চলেছে চারদেশীয় এই প্রতিযোগিতা। ইতিমধ্যেই টুর্নামেন্টের টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে। প্রথম টিকিট নেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।


৯ জুন ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এই ম্যাচ দিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপের অভিযান শুরু করবে ভারত। ভারতীয় দলের এই টুর্নামেন্টে ভারতীয় দলের প্রথম প্রতিপক্ষ মঙ্গোলিয়া। আরও দুটি দেশ ভানুয়াতু ও লেবানন অংশ নেবে এই প্রতিযোগিতায়। ভারত দ্বিতীয় ম্যাচ খেলবে ভানুয়াতুর বিরুদ্ধে ১২ জুন। তাদের শেষ ম্যাচ লেবাননের বিরুদ্ধে, ১৫ জুন। সেরা দু'টি দল ১৮ জুন সন্ধ্যায় ফাইনালে মুখোমুখি হবে।

৩

এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরই ভারতীয় দল উড়ে যাবে বেঙ্গালুরুতে। সেখানে ২১ জুন থেকে ৪ জুলাই সাফ চ্যাম্পিয়নশিপে খেলবে তারা। এই টুর্নামেন্টে ভারতের গ্রুপে আছে পাকিস্তান, কুয়েত ও নেপাল। আগামী বছর এশিয়া কাপ। তার আগে ঘরের মাঠে এই দুটি টুর্নামেন্ট প্রস্তুতির বড় মঞ্চ সুনীল ছেত্রীদের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+