কোটিফ কাপের জন্য অনূর্ধ্ব-২০ ভারতীয় দলে কারা সুযোগ পেলেন, জেনে নিন
কোটিফ কাপে অংশ নিতে শনিবার স্পেনে উড়ে যাচ্ছে ভারতের অনূর্ধ্ব-২০ দল। তার আগে ২৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(এআইএফএফ)।
কোটিফ কাপে অংশ নিতে শনিবার স্পেনে উড়ে যাচ্ছে ভারতের অনূর্ধ্ব-২০ দল। তার আগে ২৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(এআইএফএফ)।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নেওয়া অধিকাংশ ফুটবলারদের নিয়েই গড়া হয়েছে এই দল। ভারতীয় দলে সুযোগ পেয়েছেন অমন ছেত্রী, হরমনপ্রীত সিং, জসনদীপ সিংয়ের মতো প্লেয়াররা।
টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচ ২৯ জুলাই। মারসিয়ার অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে সেই ম্যাচে খেলবে ভারত। ৩১ জুলাই দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ মাউরিতানিয়া অনূর্ধ্ব-২০ দল। ৩ অগস্ট তৃতীয় ম্যাচে ভেনিজুয়েলার অনূর্ধ্ব-২০ দলের মুখোমুখি হবে ভারত। শেষ ম্যাচে আর্জেন্তিনার অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে খেলবে ভারত।
তবে, টুর্নামেন্টে নামার আগে ২৩ জুলাই এবং ২৫ জুলাই স্থানীয় ক্লাবের সঙ্গে দু'টি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।
এক নজরে দেখে নিন ভারতের ২৫ জনের দল:
গোলরক্ষক: প্রভসুখন সিং গিল, বিশাল দুবে, সচিন সুরেশ
ডিফেন্ডার: বরিস সিং, সাহিল পানওয়ার, আনোয়ার আলি, সঞ্জীব স্ট্যালিন, জিতেন্দ্র সিং, আশিস রাই, দীপক টাংরি, নরেন্দ্র, সুমিত রাঠি
মিডফিল্ডার: সুরেশ সিং, নিনথোই মিতেই, অমরজিৎ সিং, অভিজিৎ সরকার, জ্যাকসন সিং, নংডোম্বা নাওরেম, রাহুল কেপি, হরমনপ্রীত সিং, লালেংমাউইয়া, জসনদীপ সিং
ফরোয়ার্ড: রহিম আলি, অঙ্কিত যাদব, অমন ছেত্রী
কোচ: ফ্লয়েড পিন্টো












Click it and Unblock the Notifications