দুরন্ত পারফরম্যান্সে ম্যাচের সেরা মুসা
জোড়া গোলে ম্যাচের সেরা আহমেদ মুসা।
আহেমেদ মুসা, এই একটা ফুটবলারই এই ম্যাচে ফারাক গড়ে দিল নাইজেরিয়া এবং আইসল্যান্ডের মধ্যে। প্রায় একক দক্ষতায় তাঁর করা দু'টি গোলই এই বিশ্বকাপে বাঁচিয়ে রাখল নাইজেরিয়াকে। গত ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দুই গোলে হারের ফলে এই ম্যাচে জয় প্রয়োজন ছিল নাইজেরিয়ার।

কারণ এই ম্যাচে তারা যদি না জিততে পারত তাহলে বিশ্বকাপ অভিযান প্রায় শেষ হয়ে যেত নাইজেরিয়ার। আর সেই কারণেই এদিন নিজেদেরকে উজাড় করে দিতে ঝাঁপিয়েছিল নাইজেরিয়া। যার কেন্দ্রে ছিলেন আহমেদ মুসা।
এদিন যে দু'টি গোল মুসা করলেন, তা দীর্ঘদিন মনে রাখবেন ফুটবলপ্রেমীরা। ম্যাচের ৪৯ মিনিটে ভিক্টর মোসেজের পাস থেকে গোল করে যান আহমেদ মুসা। যে ভাবে ভেসে আসা বল এক পায়ে নিয়ন্ত্রণ করে গোলরক্ষককে অসহায়ের মতো রেখে গোল করলেন মুসা, তা থেকেই বোঝা যায় কত বড় মাপের ফুটবলার তিনি।
মুসার দ্বিতীয় গোলের ক্ষেত্রেও পাওয়া যায় তাঁর বুদ্ধির পরিচয়। গোল রক্ষককে কাটিয়ে একক দক্ষতায় যে গোলটা তিনি করলেন তা থেকে বোঝা যায় নিজের উপর কতটা আত্মবিশ্বাস রয়েছে তাঁর। ফলে যোগ্য ফুটবলার হিসেবেই এই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিনি।

Congrats to @Budweiser #ManoftheMatch for #NGAISL - @Ahmedmusa718!

Next up? #ARG pic.twitter.com/oEkASNQgXK
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 22, 2018

Click it and Unblock the Notifications