বিশ্বকাপ শুরুর আগেই ফ্রান্সের সেরা অস্ত্রকে খোঁচা ডেনমার্ক কোচের, জল মাপছে ফ্রান্স
পোগবাকে খোঁচা মেরে কী বললেন ডেনমার্কের কোচ, জেনে নিন।
বিশ্বকাপ শুরু হতে বাকি এখনও তিন সপ্তাহ। কিন্তু তার আগেই গ্রুপ স্তরে কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেল। রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের অন্যতম অস্ত্র পল পোগবাকে তাঁর ব্যাক্তিগত রুচি নিয়ে কটাক্ষ করলেন ডেনমার্কের তোচ এগে হরাইদা।

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ সি-তে রয়েছে ডেনমার্ক। একই গ্রুপে আছে ফ্রান্সও। ফ্রান্সের যে ফুটবলের বৈচিত্র এবং দলের যা শক্তি তাতে গ্রুপ সি-তে ফেভারিট ফ্রান্সই। আর হয়তো এই কথা মনে মনে স্বীকার করে নিয়েই প্রতিপক্ষ দলের উপর বিশ্বকাপ শুরুর আগে থেকে চাপ বাড়ানোর নতুন কৌশল ডেনমার্কের।
পোগবাকে বিদ্রুপ করে হরাইদার বলেন, 'ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে খেলার সময় পোগবা ওর চুলের রংটা নীল-সাদা করে নিয়েছিল। হয়তো বিশ্বকাপে আমাদের বিরুদ্ধে মাঠে নামার আগে চুলের রং লাল-সাদা করে নেবে ও। সারাক্ষণ কী নিজের হেয়ারস্টাইল নিয়েই ভাবতে থাকে নাকি?'
শুধু পোগবাকে হেয় করেই থেমে থাকেননি তিনি, স্রেফ তাচ্ছিল্য করে উড়িয়ে দিয়েছেন বিশ্বকাপে অংশ নিতে চলা ফ্রান্স দলের ফেভারিট তকমাকেও।
ফিফা ক্রমতালিকায় সাত নম্বরে থাকা দলটির সম্পর্কে তিনি বলেন, 'আমি একেবারেই চিন্তিত নয় ফ্রান্সকে নিয়ে। ওরা কোনও স্পেশ্যাল দল নয়। জিদানের মতো কোনও নেতাই নেই এই দল, যে ম্যাচের রং নিজে বদলে দিতে পারে। ফ্রান্সের খেলায় কিছুই বিশেষত্ব চোখে পড়েনি। একেবারে সাদামাটা একটা দল।' যদিও হরাইদারের কটুক্তির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ফ্রান্সের তরফ থেকে।
ফ্রান্সকে তাচ্ছিল্য করার পাশাপাশি নিজের দল ডেনমার্কের প্রশংসাও শোনা যায় হরাইদারের গলায়। তিনি বলেন, 'বিশ্বকাপের জন্য এই ডেনমার্ক দল নিয়ে আমি খুশি। প্লে-অফে আয়ারল্যান্ডকে ৫-১ গোলে হারিয়েছি আমরা। দল তৈরি বিশ্ব ফুটবলের সেরার আসরে নামার জন্য।' গ্রুপ সি-তে ডেনমার্ক এবং ফ্রান্স ছাড়াও রয়েছে পেরু এবং অস্ট্রেলিয়া।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications