বিশ্বকাপে কুৎসিত হারে বিদায়, দায় নিয়ে পদত্যাগ করলেন ব্রাজিলের কোচ স্কোলারি

সোমবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)-এর সভাপতি মারিয়া মারিনের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেন স্কোলারি। তাঁর 'ব্যাকরুম স্টাফ' এবং অ্যাসিস্টেন্ট ম্যানেজার কার্লোস আলবার্তো পেরিরাও পদত্যাগ করেছেন। এই পেরিরাই ১৯৯৪ সালে ব্রাজিলের জয়ী দলের কোচের দায়িত্বে ছিলেন।
একটি বিবৃতিতে সিবিএফ-এ তরফে জানানো হয়েছে, ব্রাজিলের কোচ লুইজ ফিলিপ স্কোলারি এবং তাঁর সহ কোচিং কর্মীরা পদত্যাগ করেছেন। স্কোলারি এবং তাঁর গোটা কোচিং সহকর্মীদের সম্মান ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের জন্যই জাতীয় দলের প্রতি আরও একবার ভালবাসায় জড়িয়ে পড়েছে ব্রাজিলের দেশবাসী। যদিও আমরা আমাদের সর্বসেরাটুকু দিতে পারিনি।
স্কোলারির জায়গায় ব্রাজিলের ফুটবল দলের নয়া কোচ কে হবেন তা এখনও চূড়ান্ত হয়নি
সোমবার গ্লোবো টিভি এবং অন্যান্য ব্রাজিলের সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া খবর অনুযায়ী, বিশ্বকাপে ব্রাজিলের পারফরম্যান্সে অখুশী সিবিএফ কর্তৃপক্ষ। আর সেই কারণেই স্কোলারিকে কোচের পদ থেকে সরিয়ে দিচ্ছে সিবিএফ। যদিও মঙ্গলবার সে কথা অস্বীকার করে সিবিএফ সূত্রও। জানানো হয়েছে, সভাপতির সঙ্গে আলোচনার পরই স্কোলারি এই সিদ্ধান্ত নিয়েছেন ঠিকই, কিন্তু পদ ছাড়ার জন্য কোনও চাপ দেওয়া হয়নি স্কোলারির উপর।
২০০২ সালে বিশ্বকাপে ব্রাজিল জয়ী হয়েছিল। সেবারেও ব্রাজিলের কোচিংয়ের দায়িত্বে ছিলেন স্কোলারি। ২০১২ সালের নভেম্বর মাসে মানো মেনেজেসকে ব্রাজিলের কোচ পদ থেকে বরখাস্ত করা হয়। তার পর ফের ব্রাজিলের কোচ হন স্কোলারি। ২০১৪ পর্যন্ত কোচ ছিলেন তিনি।
গত বছরে কনফেডারেশন কাপে তাঁর কোচিংয়েই স্পেনকে ৩-০ গোলে হারিয়ে জয়ী হয় ব্রাজিল। ঘরের মাঠে ব্রাজিল খেলা শুরু করলেও সেমি ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারে ব্রাজিল। ১৯৭৫ সাল থেকে ঘরের মাঠে এমন কুৎসিতভাবে আগে কনও হারেনি ব্রাজিল। স্কোলারির বদলে ব্রাজিলের কোচ হয়ে কে আসবেন তা এখনও চূড়ান্ত করা হয়নি। তবে মুরিসি রামালো এবং টাইটের নাম পদের জন্য শোনা যাচ্ছে।












Click it and Unblock the Notifications