Euro Cup 2024: আক্ষেপ নিয়েই অবসর নিলেন টনি ক্রুজ, বিদায়ের পথে এবার টমাস মুলারও!

ইউরো কাপ জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল টনি ক্রুসের। শুক্রবার রাতে ঘরের মাছে স্পেনের কাছে হেরে এবারের ইউরো কাপ থেকে বিদায় নিল জার্মানরা। সেই সঙ্গে জার্মান ফুটবল টনি ক্রুজের অধ্যায়ের সমাপ্তু হল। এবার অবসরের পথে আরও এক জার্মান তারকা টমাস মুলারও?

অবসর ভেঙে জার্মানিকে ইউরোপ সেরা করার স্বপ্ন নিয়ে ফিরে এসেছিলেন ক্রুস। সেই স্বপ্নটা শেষ পর্যন্ত অধরাই থেকে গেল, যা প্রায় সর্বজয়ী এক ফুটবলারের একমাত্র আক্ষেপও বটে। ক্যারিয়ারে সম্ভাব্য সব বড় শিরোপা জিতলেও কেবল ইউরোই আর জেতা হলো না।

Euro Cup 2024

নায়কের মতো বিদায় হল না ক্রুজ়ের। জার্মানির অন্যতম সেরা মিডফিল্ডারকে খেলা ছাড়তে হল একরাশ হতাশা নিয়ে। তবে তাঁর মতো ফুটবলারকে আর খেলতে দেখতে না পাওয়া সমর্থকদের জন্য কষ্টের। দেশের হয়ে ১১৪টি ম্যাচ খেলেছেন তিনি। নিজের কেরিয়ারে বহুবার মহাদেশীয় সেরার লড়াইয়ে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, কি্ন্ত না জেতার অক্ষেপ নিয়েই বিদায় নিকতে হল তাঁকে।

টনি ক্রুজের শিরোপার সংখ্যাও ৩৪। ২০১৩ সালের ট্রেবলসহ তিনি বায়ার্ন মিউনিখের জার্সিতে ১০টি শিরোপা জিতেছেন। জার্মানির জার্সিতে বিশ্বকাপ জিতেছেন ২০১৪ সালে । এরপরই বায়ার্ন ছেড়ে ক্রুস রিয়াল মাদ্রিদে যোগ দেন। স্প্যানিশ ক্লাবটি তাকে দিয়েছে ২৩টি শিরোপা। যার মধ্যে ৬টি চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল বিশেষভাবে উল্লেখযোগ্য।

২০১৪ সালের বিশ্বকাপ জিতে রিয়ালে নতুন এক অধ্যায় শুরু করেছিলেন জার্মান মিডিও। রিয়ালের ১৫-তম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পিছনে অবদান রয়েছে ক্রুসের। ২০২১ সালের ইউরো কাপের পরই অবসর নিয়েছিলেন তিনি। ক্রুস অবসর নেওয়ায় ২০২২ বিশ্বকাপে খেলেননি। ইউলিয়ান নাগলসমানের অনুরোধেই অবসর ভেঙে ফেরেন ক্রুস।

ইউরো কাপ কাপ থেকে বিদায় নেওয়ার পর টনি ক্রুজ বলেন, "আমরা আমাদের সেরাটা দিয়েছি, ম্যাটটা জেতার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু বিদায় নিতে হচ্ছে। আমাদের সব পরিশ্রম ব্যর্থ। তবে এই প্রতিযোগিতায় আমরা ভাল খেলেছি। আগের থেকে উন্নতি হয়েছে আমাদের। সেটা নিয়ে গর্বিত হওয়া উচিত। জার্মানির ফুটবলে অবদান রাখতে পেরে আমার ভাল লাগছে।"

অন্যদিকে, রিপোর্ট অনুযায়ী, ইউরো থেকে জার্মানির বিদায় নেওয়ার পর , কিংবদন্তি টমাস মুলার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।স্পেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে হারের পরই জার্মান কিংবদন্তি টমাস মুলার ম্যাচের পর জাতীয় দল থেকে অবসরের ইঙ্গিত দেন। ম্যাচের পর মুলার বলেন, "হ্যাঁ, জার্মানির সাথে এটাই আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+