ISL 2023-24: লিগ শিল্ডের পর কামিংসদের লক্ষ্য তৃতীয় ট্রফি, সেমিফাইনালে মোহনবাগান এসজির প্রতিপক্ষ কে?
ডুরান্ড কাপের পর আইএসএলের লিগ শিল্ড। চলতি মরশুমে দ্বিতীয় ট্রফি ঘরে তুলল মোহনবাগান এসজি। সোমবার মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে জিতে আইএসএলের লিগ চ্যাম্পিয়ন হয়েছে সবুজ মেরুন। ম্যাচ জিতে সেলিব্রেশনের মুডে গোটা মোহনবাগান দল। যুবভারতী থেকে টিম হোটেল লিগ শিল্ডের সেলিব্রেশনে মজলেন লিস্টন-দিমিত্রিরা। সেইসঙ্গে আগামীর লক্ষ্যও চূড়ান্ত করে ফেলেছে সবুজ মেরুন ব্রিগেড।
ডুরান্ড জয় দিয়ে মরশুম শুরু হয়েছিল, মাঝে পাল তোলা নৌকা গতি হারালেও হাবাস হাল ধরতেই ফের তরতড়িয়ে ছোটা শুরু। আইএসএলের লিগের শেষ তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিক করে লিগ শিল্ডের খেতাব নিশ্চিত করেছে সবুজ মেরুন। তবে এখানেই থেমে থাকতে চান না কামিংসরা। এবার তাঁদের লক্ষ্য আইএসএল ট্রফি জয়। লিগ শিল্ড জতেরা রতেই পরের টার্গট চূড়ান্ত করে ফেলেছে সবুজ মেরুন ব্রিগেড।

অন্যদিকে এই মরশুমে বাগানের মূল চালিকা শক্তি দিমিত্রি। সোমবারের ম্যাচেও দুটি গোলের ক্ষেত্রেও তাঁরই রয়েছে অবদান। ম্যাচ শেষে যুবভারতী ছাড়ার আগে দিমিত্রি জানিয়ে দিলেন, 'এটা একটা দলগত জয়। মরশুমের শুরু থেকেই আমরা টিম হিসাবেই খেলছি। এই জয় আমি সমর্থকদের উৎসর্গ করতে চাই, তাঁরা যেভাবে বছরভর আমাদের সমর্থন করেছেন তা আসামান্য। এই কৃতিত্ব আসলে কোচ হাবাস এবং জনি কাউকোর। ওরা দু'জন আসার পর আমাদের খেলা বদলে গিয়েছে। পর পর ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছিলাম আমরা।
হাবাসের অর্ন্তভুক্তি যেন বদলে গিয়েছে গোটা মোহনবাগান দলকেই। অসুস্থতা কাটিয়ে মুম্বই ম্যাচে মোহনবাগান এসজির সাইড লাইনে ফিরলেন কোচ হাবাস। গত তিনটি ম্যাচে অসুস্থতার জন্য মাঠে আসতে পারনেনি স্প্যানিশ বস। দলের ফুটবলার অনিরুদ্ধ থাপা, ''এই জয়ের কৃতিত্ব কোচের। হাবাস আসার পর আমাদের খেলা বদলে গেল। কোচ বড্ড কড়া। অনেক চাহিদা তাঁর। আমরা এমনই এক জনকে চেয়েছিলাম।''
Hearty congratulations to @mohunbagansg on being the 2023/24 ISL League Shield Champions!
— Mamata Banerjee (@MamataOfficial) April 15, 2024
Their historic victory over Mumbai City FC crowns them as the undisputed champions of India.
I applaud the players, management, and coaching staff, whose dedication and hard work have…
একইসঙ্গে চূড়ান্ত হয়ে গেল নক আউট পর্বও। ওডিশা এবং কেরল ম্যাচের বিজয়ীর সঙ্গে সেমিফাইনাল খেলবে মোহনবাগান এসজি। সেমিফাইনালের প্রথম পর্বে বাগানের ম্যাচ আগামী ২৩ এপ্রিল। এই ম্যাচটি হবে অ্যাওয়ে, ২৮ এপ্রিল ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচ ঘরের মাঠে খেলবে সবুজ মেরুন। চেন্নাইয়িন এবং গোয়ার বিজয়ী দল মুখোমুখি হবে মুম্বইয়ের।
মোহনবাগানের এই জয়ে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ম্যাচের পরে বললেন,'মোহনবাগান যা খেলল তাতেই চ্যাম্পিয়ন হল। আইএসএল চ্যাম্পিয়ন হল। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হল। এবার অধরা লিগ শিল্ড জিতে নিল। কখনও মোহনবাগান লিগ শিল্ড জিততে পারেনি এবার সেটাও জিতলাম।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications