আহত নেইমারের জন্য জুনিগার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাল ব্রাজিল

আহত নেইমারের জন্য জুনিগার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাল ব্রাজিল
রিও দে জেনেইরো, ৭ জুলাই: দল টিকে থাকলেও আঘাতের জেরে আপাতত এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিতে হচ্ছে ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমারকে। আর নেইমারের এই আঘাতের মূলে রয়েছেন যিনি , সেই কলম্বিয় খেলোয়াড় জুয়ান ক্যামিলো জুনিগারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য ফিফাকে চাপ দিতে শুরু করল ব্রাজিল সকার ফেডারেশন।

শনিবার কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার সঙ্গে ব্রাজিলের খেলা চলাকালীন জুনিগা নেইমারের পা থেকে বল ছিনিয়ে নেওয়ার সময় আঘাতপ্রাপ্ত হন নেইমার। খেলা শেষে ঘোষণা করা হয়, নেইমারের মেরুদণ্ডে চিড় ধরার কারণে বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন না তিনি। আর এই পরিস্থিতিতে বেশ কানিকটা চাপে পড়েছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে নেইমারের পারফরম্যান্স সফলতম ছিল তো বটেই, তাছাড়া দলও কিছুটা নেইমার কেন্দ্রিক হয়ে পড়েছিল। ফলে নেইমারের চোট ব্রাজিল শিবিরের যে ঘুম কেড়েছে তা বলাই বাহুল্য।

ব্রাজিল ফেডারেশনের অভিযোগ জুনিগার কারণেই নেইমার আহত হয়েছেন। এর পরই ভিডিও ফুটেজ এবং তাঁদের দাবি সমর্থনকারী নথি প্রমাণ হিসাবে ফিফার শৃঙ্খলারক্ষাকারি কমিটির কাছে পেশ করে ফেডারেশন। জুনিগার বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপের নেওয়া হয় তাঁর আর্জি জানিয়েছে ব্রাজিল ফেডারেশন।

কিন্তু এই ঘটনায় জুনিগার দোষ কতটা রয়েছে তাও খতিয়ে দেখার বিষয়টি রয়েই যাচ্ছে। বল নিয়ে লড়াই করতে গিয়ে পড়ে যান নেইমার। রেফারি এই ঘটনার জন্য জুনিগাকে ফাউল দিলেও হলুদ কার্ড দেখাননি। দুজনেই দুজনকে ধাক্কাধাক্কি করছিলেন, নেইমার পড়ে যান। যন্ত্রণায় ছটফট করতে শুরু করায়, স্ট্রেচারে করে নিঅমারকে মাঠের বাইরে নিয়ে চলে যাওয়া হয়। জুনিগার দাবি, নেইমারকে আঘাত দিতে তিনি ইচ্ছাকৃতভাবে কিছু করেননি। খেলার অঙ্গ হিসাবেই নেইমারের থেকে বল ছিনিয়ে নিতে গিয়েছিলেন তিনি। তারপর যা হয়েছে তা নিছকই দুর্ঘটনা।

এদিকে এই ম্যাচে রেফারির ভূমিকায় কার্লোস ভেলাস্কো কারবাল্লোকেই চরম সমালোচনার মুখে পড়তে হয়। নেইমার-জুনিগার সংঘর্ষ বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর ও শারীরিক সংঘর্ষ হওয়া সত্ত্বেও রেফারি শুধুমাত্র ফাউলের ইশারা করেন। ফিফার তরফে যদিও জানানো হয়েছে, ভেলাস্কো কারবাল্লোর মূল্যায়ন সাধারণ পর্যালোচনা পক্রিয়ার মাধ্যমেই হবে।

ফিফার তরফে এও জানানো হয়েছে, ম্যাচ কর্মকর্তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার এক্তিয়ার ফিফা শৃঙ্খলারক্ষা কমিটির নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+