বাদ রইলেন না রোনাল্ডোও, আইএস ভীতি প্রদর্শনের শিকার সিআর সেভেন
বেশ কিছুদিন ধরেই রাশিয়া বিশ্বকাপে ধ্বংসাত্মক ক্রিয়াকলাপ চালানোর হুমকি দিচ্ছে রাশিয়া। এবার তারা যা করল তাতে কলঙ্কের মাত্রা আরও বাড়ল।
মেসি -নেইমারকে দিয়ে ভয় দেখানোর নোংরা ব্যবসা চলছে আইএসের। এবার তাঁদের ভয় দেখানোর তালিকায় যোগ হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
রাশিয়া বিশ্বকাপ বানচাল করা কিম্বা পুরোপুরি ভয়ের আবহ তৈরি করার কোনও কসুর করছে না আইএস গোষ্ঠী। এর একদিন আগেই একটি পোস্টার রিলিজ করেছিল তারা। সেই পোস্টারে দেখা যাচ্ছে মেসি মৃত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন, অন্যদিকে নেইমারের ঘাড়ের কাছে ছুরি ধরে রাখা হয়েছে। পোস্টারের নিচে লেখা যতক্ষণ না মুসলিম দেশে বাস করছো ,ততক্ষণ কোনও নিরাপত্তা নেই।
The ISIS launched a new threat using the image of #Messi and #Neymar. They warn of an attack during the World Cup in #Russia. pic.twitter.com/Y0MilJMpZv
— hasan al mousa (@hasanalmosa197) October 29, 2017
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>বেশ কিছুদিন ধরেই রাশিয়া বিশ্বকাপ নিয়ে বিভিন্ন হুমকি দিচ্ছে আইএস জঙ্গি গোষ্ঠী। বিভিন্ন সময়ে বিভিন্ন পোস্টার দিয়ে হুমকি জারি রেখেছে তারা। প্রায় মাসখানেক আগেও তারা একগুচ্ছ পোস্টার ইতিমধ্যেই বাজারে ছেড়েছে।
#FIFA18 a recurring topic among #ISIS supporters, w chatter & graphics threatening "enemies of Allah in #Russia"https://t.co/MfmbizGUyg pic.twitter.com/CqoEROGfjB
— Rita Katz (@Rita_Katz) October 24, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>নিজেদের কুখ্যাত সব প্রতীক ব্যবহার করে একের পর এক পোস্টার বার করেই চলেছে তারা। আর সেগুলিও নীরবে নয় করছে রীতিমতো ঢাকঢোল পিটিয়ে। সোশ্যাল মিডিয়ায় যেখানে বিভিন্নরকমের নিয়মকানুনের বেড়াজাল রয়েছে , সেখানে দিনের পর দিন রমরমিয়ে কী করে এই সব নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীর প্রোফাইল বজায় থাকতে পারে, নেটিজেনদের মধ্যে সেটা নিয়েও উঠছে হাজার প্রশ্ন।
রাশিয়ার চেচেন জঙ্গিগোষ্ঠীদের সঙ্গে রাশিয়ান মিলিটারি বাহিনীর ক্রমাগত লড়াই চলছে.তারা ক্রমশই জমি হারাতে হারাতে কোনঠাসা হয়ে পড়ছে। তবু তাদের হুঙ্কার ছাড়ার শেষ নেই। এর আগে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুলিবিদ্ধ পোস্টার বার করেও শাসানি দিয়েছিল তারা।
Click it and Unblock the Notifications