লালহলুদের পর এবার সবুজমেরুনও দেখল আইজলের অপেশাদারিত্ব
আইজল এফসি -র ক্রমশ পেশাদার মুখ হারাচ্ছে। ইস্টবেঙ্গলের ম্যাচে খালিদের বিরুদ্ধে পোস্টার তুলে ধরে যেরকম অপেশাদার ব্যবহার দেখিয়েছিল, ঠিক সেরকমই মোহনবাগান ম্যাচেও জারি তাদের অভব্য আচরণ।
খালিদ জামিলের বিরুদ্ধে পোস্টার বিক্ষোভ দেখিয়েছিল আইজল এফসি। তাদের বিক্ষোভ ছিল খালিদের দায়বদ্ধতা নিয়ে। আর মোহনবাগানের বিরুদ্ধে আবার অন্য বিক্ষোভ দেখালো পাহাড়ি সমর্থকরা।

এদিকে দিন কয়েক আগেই ম্যাচ চলছিল মাঠে, আইজল বনাম ইস্টবেঙ্গল। কিন্তু গ্যালারিতে চলছিল জবরদস্ত প্রতিবাদ। পুরোন কোচ খালিদ জামিলকে বিশ্বাসঘাতক বলে পোস্টার তুলে ধরেন আইজল ফ্যানরা।
গতমরশুমে এই মুম্বইকরের মাথাতেই চ্যাম্পিয়ন হয়েছিল আইজল এফসি। কিন্তু তারপর এ মরশুমে কোচ নিজে যেমন দল ছেড়েছেন তেমনিই দলের প্রচুর ফুটবলারকেও নিয়ে চলে এসেছেন। সেই জন্য এদিন ম্যাচ চলাকালীনও তাঁর বিপক্ষে প্রতিবাদ চোখে পড়ে। এমনকি সম্প্রচারকারী সংস্থাও সেই প্রতিবাদের ছবি সর্বত্র তোলে।












Click it and Unblock the Notifications