পাহাড়ে আটক মোহনবাগান, চোট পেয়ে মাঠ ছাড়লেন ডার্বির নায়ক ডিকা
গত মরশুমের আই লিগ জয়ী দলের বিরুদ্ধে পাহাড়ে আটকে গিয়েছিল ইস্টবেঙ্গল। মোহনবাগান লড়ল আইজলের বিরুদ্ধে।
ডার্বির পরের ম্যাচ সবসময়েই সবচেয়ে কঠিন এটা ফুটবল মহলের প্রচলিত প্রবাদ। আরও একবার তা সত্যি প্রমাণিত হল আই লিগের আইজল এফসি বনাম মোহনবাগান ম্যাচে। ম্যাচ শেষ হল ১-১ গোলে।

এদিকে শুধু ২ পয়েন্ট খোয়ানোই নয়, পাহাড়ে গিয়ে এবার চোট পেলেন বাগানের আরেক স্ট্রাইকার তথা ডার্বি ম্যাচের নায়ক দিপান্ডা ডিকা। ডার্বি ম্যাচের মতোই এদিন ডিকাকে সামনে রেখেই আক্রমণ সাজিয়েছিলেন কোচ শংকরলাল চক্রবর্তী। তবে চোটের বাগানে এবার নতুন চোট পেয়ে বসলেন শংকরের তুরুপের তাস। ম্যাচের ৩২ মিনিটে মাঠে পড়ে থাকতে দেখা যায় দিপান্ডা ডিকাকে। মাঠ থেকে বার হয়ে যান তিনি। কোচকে নামাতে হয় মননদীপ সিংকে।

এদিন প্রথম একাদশে একমাত্র কিংশুক দেবনাথের জায়গায় রাণা ঘরামিকে নামিয়েছিলেন বাগান কোচ। ডার্বির দলে এই একটি মাত্র পরিবর্তন করেই দল মাঠে নামিয়েছিলেন তিনি।
শুরুর দিকে আক্রমণ শানালেও ডিকা উঠে যাওয়ার পর আর খুব বেশি আক্রমণাত্মক দেখায়নি মোহনবাগানকে। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় আইজল এফ সি। ৭৩ মিনিটে ডেডলক ভাঙে তাঁরা। ৭৩ মিনিটে লালথাথাঙ্গা গোল করে আইজলকে এগিয়ে দেন।
এরপর আক্রমের গোলমুখী আক্রমণ বাইরে গেলেও রেফারি আইজলের বিরুদ্ধে পেনাল্টির নির্দেশ দেন। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সবুজমেরুণকে সমতায় ফেরান ডিকার পরিবর্তে নামা মননদীপ সিং। অদ্ভুতভাবে গোল করা স্ট্রাইকারকে ৮৬ মিনিটে তুলে নেন কোচ শংকরলাল চক্রবর্তী। তাঁর পরিবর্তে নামানো হয় সুরুচন্দ্র সিংকে।
এদিকে নাটকের শেষ শুধু দুই গোলেই ছিল না। আক্রম মোগারবিকে বল ছাড়া আক্রমণের জেরে লাল কার্ড দেখেন আইজলের জারয়ান। যদি শেষ কয়েক মিনিটে দশজন হয়ে যাওয়া আইজলের বিরুদ্ধে আর গোলের ব্যবধান বাড়াতে পারেনি তারা।












Click it and Unblock the Notifications