কোচ ছাঁটাইয়ের পর এবার বিদেশি হটাওয়ের অভিযান, কোন বাতিলদের ডাকছে বাগান
প্রথম ম্যাচে জয়ের পরেই দ্বিতীয় ম্যাচে বড় ধাক্কা। মিনার্ভা পাঞ্জাবের বিরুদ্ধে হেরে গেল মোহনবাগান
মিনার্ভা পাঞ্জাবের বিরুদ্ধে হতশ্রী পারফরম্যান্স মোহনবাগানের। ২-১ গোলে তারা হেরে গেল পাঞ্জাবের বিরুদ্ধে। আর এরপরই বাগানের ফের টালমাটাল অবস্থা। এই মুহূর্তে ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের পাঁচ নম্বরে রয়েছে শংকর লাল চক্রবর্তীর মোহনবাগান।

এমন পারফরম্যান্স করছে মোহনবাগান, যে চোখের সামনে একটু একটু করতে করতে আই লিগের স্বপ্নটা একটু একটু করে দূরে সরে যাচ্ছে। সেটা বুঝতে পারছেন সকলেই। কোচ থেকে কর্মকর্তা, ফুটবলার থেকে সমর্থক। ব্যর্থতার প্রথম দায় নিয়ে যিনি প্রথম সরে গেছেন তিনি কোচ সঞ্জয় সেন। এবার স্ক্যানারের নিচে বাগানের ব্যর্থ বিদেশিরা। ক্রোমা থেকে ডিকা কারোর পারফরম্যান্সই পাতে দেওয়ার মতো নয়।

এই মুহূর্তে ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের পাঁচ নম্বরে রয়েছে শংকর লাল চক্রবর্তীর মোহনবাগান। লিগ টেবলের অবস্থান যেরকম জানান দিচ্ছে দলের অবস্থা , ঠিক তেমনিই প্রতিটা ফ্যানদের জানতে বাকি নেই ম্যাচের হাল হকিকতও। কোন অবস্থায় পেনাল্টি মিস করছেন দলের খেলোয়াড়রা। মোট গোলের কতগুলি শুধুমাত্র পেনাল্টি-র সৌজন্যেই সব মিলিয়ে অবস্থা তথৈবচ।
এবার তাই এঁদের হটিয়ে নতুন বিদেশিদের নিয়ে জোরকদমে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে থিঙ্কট্যাঙ্ক। তালিকায় অবশ্যই চেনা নাম। মোহন -ইস্টেই এক এক সময়ে খেলে গেছেন এই বিদেশিরা। কারণ কলকাতা ময়দানের সঙ্গে যোগ আছে এমন বিদেশিই চাইছে মোহনবাগান। দিন কয়েকের মধ্যেই ফিরতি ডার্বি। এখন যা পরিস্থিতি তাতে এই লাগাতার খারাপ পারফরম্যান্সের পর যদি ডার্বিতেও হারতে হয় তাহলে সমর্থকদের মধ্যে আগুন ধরে যাবে। তলে তলে মোহনবাগান কর্তৃপক্ষ কথাও বলতে শুরু করেছেন অন্য বিদেশিদের সঙ্গে। তালিকায় নাম রয়েছে ডং, ডাফি, র্যান্টি মার্টিন্সদের।

আগামী দু দিন বাগানে-র অনুশীলনে ছুটি এরমধ্যেই রদবদল সেরে নিতে চাইছেন সকলে। মোহন কর্তারা সরকারিভাবে জানিয়েও দিয়েছেন ক্রোমা ও ডিকা নাকি জানিয়ে দিয়েছেন তাঁরা নিজেদের সেরাটা দিতে ব্যর্থ।












Click it and Unblock the Notifications