মিশন কুয়ালালামপুর! দুই প্রধানের যৌথ লড়াইয়ে গোহারান হার আইএসএল-এর

কুয়ালালামপুরে মেগা বৈঠকের শেষে পাল্লা ভারি মোহন-ইস্টের।এএফসি-র হস্তক্ষেপে আপাতত ব্যাকফুটে আইএসএল। কী হল বৈঠকের ফলাফল?

জুটিতে লুটি মোহনবাগান -ইস্টবেঙ্গলের। কুয়ালালামপুরে বাজিমাত করে দিল কলকাতার দুই প্রধান। আপাতত রুখে দেওয়া গেল আইএসএলকে। ওয়ান ইন্ডিয়া ওয়ান লিগ- অদূর ভবিষ্যতে এটাই হবে ভারতীয় ফুটবলের ট্যাগ লাইন। তবে ঠিক কী রূপরেখায় কাজ হবে তা নিয়ে বিশেষ দিশা না মিললেও শতাব্দী প্রাচীন ক্লাবদের ঐতিহ্য রক্ষায় কার্যকারী ভূমিকা নিল এএফসি। শতাব্দী প্রাচীন কলকাতার দুই প্রধান ক্লাব যেভাবে ভারতীয় ফুটবলে নিজেদের অবদান রেখেছ তা স্বীকার করে নেওয়া হয় কুয়ালালামপুরে এদিনের বৈঠকে।

এই মরশুমেই আইএসএলকে দেশের প্রধান লিগের তকমা দিতে উঠে পড়েছিল ভারতীয় ফুটবলেরই একটা বড় অংশ। এমনকী আইএসএলে খেলতে গেলে মোহনবাগান-ইস্টবেঙ্গলের মত ক্লাবগুলিকেও মাথা নুইয়ে আসার পথও সুপ্রশস্ত করছিল তারা।

মিশন কুয়ালালামপুর! দুই প্রধানের যৌথ লড়াইয়ে গোহারান হার আইএসএল-এর

কিন্তু দরপত্র তুললেও নিজেদের শর্তে অনড় থেকে কলকাতার দুই প্রধান তা জমা দেয়নি। এএফসির পক্ষ থেকে বলা হয়েছ আইএসএল এখন ঠিক যে ফর্মাটে রয়েছে তাকে কোনওভাবেই দেশের সর্বোচ্চ লিগের তকমা দেওয়া সম্ভব নয়। একইসঙ্গে তারা এও জানিয়ে দিয়েছে আইএসএল চ্যাম্পিয়ন দলকে এখনই এএফিস কাপের প্লে-অফে খেলার যোগ্যতা দেওয়া হবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে এককথায় বেশ খানিকটা ব্যাকফুটে আইএসএল।

আইলিগের সঙ্গে একই সারিতে আইএসএলকে তোলার চেষ্টাও এখনকার মত ঠেকানো গেছে। এএফসি-র পক্ষ থেকে জানানো হয়েছ দেশের সর্বোচ্চ লিগ আর একটি প্রাইভেট টুর্নামেন্ট কখনই একই সারিতে বসতে পারে না। তবে আগামী দিনে দেশে যেন একটিই টুর্নামেন্ট থাকে তার জন্য রূপরেখা তৈরি করতে বলা হয়েছে এআইএফএফকে।

কুয়ালালামপুরের মেগা বৈঠকে এএফসি-র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ভবিষ্যতে ভারতীয় ফুটবলে একটাই লিগ থাকবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকছে এআইএফএফের হাতে। ফুটবলের উন্নয়নের জন্য অবশ্য নতুনদের দিকেও নমনীয় মনোভাব দেখিয়েছে এএফিস। তরুণ প্রতিভার বিকাশে এবং ভারতীয় ফুটবলের বিপণনের ক্ষেত্রে আরও বিনিয়োগের দিকেও নজর রাখতে বলা হয়েছে এআইএফএফকে।

এদিনের বৈঠকে হাজির ছিলেন এএফসি-র সাধারণ সচিব ডাটো উইন্ডসর জন। আইএফএফ, আইএসএলের প্রতিনিধিরা ছাড়াও হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রকের প্রতিনিধি। সব ক্লাবের প্রতিনিধি এবং ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে মেগা বৈঠকের শেষে কুয়ালালামপুরে কামাল করে ছাড়ল কলকাতার দুই প্রধান। এএফসি-র সঙ্গে বৈঠকের পর এআইএফএফ ঠিক কীভাবে রূপরেখা তৈরি করবে তা জানতে অবশ্য কয়েকদিনের অপেক্ষা। সমস্ত আই লিগ ক্লাবগুলিকে নিয়ে সম্ভবত আগামী ১২ তারিখ বৈঠকে বসতে চলেছে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+