AFC Cup: বিজয়ার রাতে থমকে গেল পাল তোলা নৌকা, বসুন্ধরার বিরুদ্ধে জয় অধরা ফেরান্দোর দলের
দশমীর রাতে যখন সারা বাংলা ব্যস্ত দেবী দুর্গার নিরঞ্জন অনুষ্ঠানে, তখন ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগান এসজি মুখোমুখি হয়েছিল বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের। এএফসি কাপের প্রথম দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে আটকে গেল জুয়ান ফেরান্দোর দল। বাংলাদেশের ক্লাবের বিরুদ্ধে ড্র করল সবুজ মেরুন। ম্যাচের ফল ২-২।
গত বছর এই ম্যাচেই গঙ্গাপারের ক্লাব ৪-০ গোলে হারিয়েছিল পদ্মাপারের ক্লাবটিকে। কিন্তু চলতি মরসুমে বাংলাদেশের ক্লাবটির বিরুদ্ধে ঘরের মাঠে জয় তুলতে ব্যর্থ হল মোহনবাগান এসজি। বিজয়া দশমীতে ম্যাচ পরায় ঘরের মাঠে খেলার সুবিধা পেল না জুয়ান ফেরান্দোর দল। নিরাপত্তার জন্য এই ম্যাচ সরে গিয়েছিল ভুবনেশ্বরে। কিন্তু দশমীর রাতে সমর্থকদের বিজয়ার উপহার দিতে ব্যর্থ হলেন দিমিত্র- জেসন কামিংসরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের কৌশল নেন জুয়ান ফেরান্দো। ম্যাচের ২০ মিনিটেই বিপক্ষের জালে বল জড়িয়ে দিয়েছিল মোহনবাগান এফসি। কিন্ত রেফারি অফ সাইডের নির্দেশ দেন। যা নিয়ে থাকল বিতর্কও। প্রথম গোল পাওয়ার ক্ষেত্রে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মোহন জনতাকে। ২৯ মিনিটে দুরন্ত গোল করলেন দিমিত্রি। গোলটা দেখে জুয়ান ফেরান্দোর মুখেও হাসি ফুটবে। তিন বিদেশি হুগো বুমোস, জেসন কামিন্স এবং দিমিত্রি পেত্রাতোসের যুগলবন্দিতে গোল হয়। শুরুটা করেন যথারীতি হুমোই। ফিনিস করলেন দিমিত্রি।
তবে গোল করার কয়েক মিনিটের মধ্যেই গোল হজমও করল সবুজ মেরুন শিবির।আনোয়ার আলিদের ভুলের সুযোগ নিয়ে ৩৩ মিনিটেই গোল শোধ করেন বসুন্ধরার ফুটবলার ডোরি। ৩৫ মিনিটে পেনাল্টি বক্সের বাঁ-প্রান্তের মাথা থেকে শট নেন রবিনহো। বিশাল কাইথ পরাস্ত হলেও বারপোস্ট বাঁচিয়ে দিল মোহনবাগান এসজিকে।

৪৮ মিনিটে অল্পের জন্য বেঁচে গেল মোহনবাগান এসজি। ফের বারপোস্ট বাঁচিয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেডকে। ৫৪ মিনিটে অবশ্য বাগানকে এগিয়ে দিলেন আশিস রাই।রক্ষণ থেকে উঠে আসার যখন চেষ্টা করতে থাকে বসুন্ধরা, তখন সবুজ মেরুনের হয়ে আক্রমণ শুরু করেন গ্লেন মার্টিনস। দিমিত্রিকে বল বাড়ান। ডানপ্রান্ত থেকে উঠে আসতে থাকেন আশিস। দিমিত্রির পাসে দুর্দান্ত শট আশিসের।
⚡️ Asish Rai 🔥💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/LWzdh68EAH
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) October 24, 2023
নায়ক থেকে খলনায়ক হতে বেশি সময় লাগল না আশিসের। ৬৯ মিনিটে মোহনবাগান বক্সের বাঁ-দিকে রবিনহোকে ফাউল করেন আশিস রাই। পেনাল্টি দিলেন রেফারি। সমতা ফেরালেন রবিনহো। এরপর দুই দলই সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হল। ফলে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল সবুজ মেরুনকে। ৩ ম্যাচে বাগানের পয়েন্ট ৭।
এই ম্যাচে চোট পেয়ে কোচ ফেরান্দোর চিন্তা বাড়ালেন আনোয়ার আলি। ম্যাচের মাঝেই চোট পেয়ে মাঠ ছাড়েন বাগান ডিফেন্ডার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications