এএফসি কাপ : ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলে হারাল মোহনবাগান

মলদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলে হারিয়ে এএফসি কাপের গ্রুপ স্টেজে পৌঁছল মোহনবাগান। সোমবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচ ছিল একতরফা।

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি : মলদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলে হারিয়ে এএফসি কাপের গ্রুপ স্টেজে পৌঁছল মোহনবাগান। সোমবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচ ছিল একতরফা।

ম্যাচ শুরুর কয়েক মিনিটের মাথায় পেনাল্টি পায় বাগান। পেনাল্টির সুযোগের সদ্ব্যবহার করেন জেজে লালপেখলুয়া। এরপর ভ্যালেন্সিয়াকে মাঠে একবারের জন্যও রাশ ধরতে দেয়নি সবুজ মেরুন দল। তবে মোহনবাগানের গোলপোস্টে বল ঢোকাতে সমর্থ হন ভ্যালেন্সিয়ার ওমোডু তবে, সেই উচ্ছ্বাস দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি।

এএফসি কাপ : ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলে হারাল মোহনবাগান

এদিন ভ্যালেন্সিয়া শুরুর দিকে বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে দাপট দেখিয়েছে মোহনবাগান। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলা খেলেছে বাগান। প্রথমার্ধের শেষে হুসেন নিহান। ৫২ মিনিটে ওমোডু একটি গোল শোধ করেন ভ্যালেন্সিয়ার তরফে।

তবে এদিন বলবন্ত সিং বেশ হতাশ করেছেন। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছেন তিনি, না হলে গোলের ব্যবধান হয়তো আরও কিছুটা বাড়াতে পারত মোহনবাগান। তৃতীয় গোলেটিও করেন জেজে। খেলা শেষের মিনিট তিনেক আগে শেষ গোলটি করেন সনি নর্ডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+