AFC Cup 2023: মোহনবাগানের এএফসি কাপের সূচি প্রকাশ্যে, রয়েছে বিজয়া দশমীর দিনেও ম্যাচ
বৃহস্পতিবারই চূড়ান্ত হয়েগিয়েছিল এএফসি কাপের গ্রুপ বিন্যাস। আর শুক্রবারই প্রকাশিত হল মোহনবাগানের ইন্টার জোনাল পর্বের খেলার সূচি। গ্রুপ-ডি-তে পড়েছে সবুজ-মেরুন ব্রিগেড। ঘোষিত হয়েছে এএফসি কাপের সূচিও। ইন্টার জোনাল পর্বে মোহনবাগানকে খেলতে হবে ওডিশা এফসি, মাজিয়া স্পোর্টস, বসুন্ধরা কিংসের সঙ্গে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচগুলি খেলতে হবে সবুজ মেরুনকে।
জুয়ান ফেরান্দোর দল এএফসি কাপের ইন্টার জোনালের গ্রুপ পর্বের অভিযান শুরু করছে আগামী ১৯ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে বুমোস-লিস্টনদের প্রতিপক্ষ ওডিশা এফসি। এই ম্যাচটি হবে অ্যাওয়ে। ২ অক্টোবর ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবে আইএসএল চ্যাম্পিয়নরা। মাজিয়া স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে মোহনবাগান।

২৪ অক্টোবর দ্বিতীয় ম্যাচে বাগানেমর প্রতিপক্ষ বাংলাদেশের ক্লাব বসুন্ধরা এফসি। কিন্তু এই ম্যাচ হওয়া নিয়ে সংশয় আছে। কারণ সেইদিন বিজয়া দশমী। পুলিশি অনুমতি পাওয়া নিয়ে সংশয় আছে। ৭নম্ভেম্বর পদ্মাপারে মাঠে নামবে মোহনবাগান। বসুন্ধরার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ রয়েছে সেই দিন।
২৭ নভেম্বর ওডিশার বিরুদ্ধে ঘরের খেলতে নামবে জুয়ান ফেরান্দোর দল। ১১ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাগানের প্রতিপক্ষ মাজিয়া। এই ম্যাচটি হবে অ্যাওয়ে।
This is how our official AFC Cup fixtures look like! We begin the fight to take on Asia on 19th September! 💪#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/Fy7dZcEXBk
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 25, 2023
মোহনবাগানের মুখোমুখি ওড়িশা এফসি। উল্লেখ্য, নেপালের মাচিন্দ্রা ও বাংলাদেশের ঢাকা আবাহনীকে খুব সহজেই হারিয়ে এএফসি কাপের গ্রুপ পর্বে পৌঁছেছে মোহনবাগান।
ওড়িশা এফসি গত মরসুমে সুপার কাপ জিতেছিল। আর মোহনবাগানকে এএফসি কাপের গ্রুপ পর্বে উঠতে দু'টি প্লে-অফের ম্যাচ খেলতে হয়েছে। সেই ম্যাচে নেপালের মাছিন্দ্রা (৩-১) এবং বাংলাদেশের আবাহনী লিমিটেড ঢাকাকে (৩-১) হারিয়ে তবেই এএফসি কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাগান।
মরসুমের শুরু থেকেই এএফসি্ কাপকে ফোকাস করেছে সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্ক। এরজন্য ভালো দলও গঠন করা হয়েছে। ডার্বির ধাক্কা কাটিয়ে এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ক্রমশই ছন্দ ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছে জেসন কামিংস-সাদিকুরা।

আপাতত মোহনবাগানের মিশন ডুরান্ড কাপ। আগামী রবিবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে সবুজ মেরুনের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। এই ম্যাচ অত্যন্ত কঠিন হতে চলেছে মোহনবাগানের জন্য। গ্রুপ পর্বে প্রথম দুটি ম্যাচ জিতলেও ইস্টবেঙ্গলের কাছে হেরে চাপে পড়ে যায় বাগান। তবে বেস্ট অফ টু-তে শেষ আটে জায়গা করে নিয়েছে সবুজ মেরুন। এবার ফেরান্দোর দলের লক্ষ্য সেমিফাইনালে জায়গা করে নেওয়া।












Click it and Unblock the Notifications