এএফসি কাপ ফাইনাল : ইতিহাসের দোরগোড়ায় গিয়েও ০-১ হার বেঙ্গালুরু এফসি-র
ম্যাচের ৭০ মিনিটের মাথায় প্রতি আক্রমণে গোল করে দেয় এয়ারফোর্স ক্লাব। এবং প্রথম ইরাকি ক্লাব হিসাবে এএফসি কাপ ঘরে তোলে এয়ারফোর্স ক্লাব।
দোহা, ৬ অক্টোবর : ভারতের কোনও ক্লাব যা কোনওদিন পারেনি তা করে দেখিয়েও ইতিহাস লেখা হল না বেঙ্গালুরু এফসি-র। প্রথম ভারতীয় ক্লাব হিসাবে এএফসি কাপের ফাইনালে উঠেছিল সুনীল ছেত্রীর ছেলেরা। তবে ফাইনালে ইরানের এয়ার ফোর্স ক্লাবের কাছে ০-১ গোলে ম্যাচ হারতে হল।
ম্যাচের ৭০ মিনিটের মাথায় এয়ার ফোর্সের তারকা স্ট্রাইকার আহমেদ কাদিম পেনাল্টি বক্সের মধ্যে দুজন বেঙ্গালুরু ডিফেন্ডারকে কাটিয়ে গোল করে দলকে এগিয়ে দেন।

দুটি দলই ফাইনাল ম্যাচে একটু অগোছালোভাবে শুরু করে। তবে প্রথমার্ধে হামাদি আহমেদ সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে বেঙ্গালুরু ইতিবাচক শুরু করে। বেশ কয়েকটি সুযোগও তৈরি হয়।
অন্যদিকে এয়ারফোর্স ক্লাবও বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়ে গোল করতে ব্যর্থ হয়। এরপরে বেঙ্গালুরু এফসি-র কোচ অ্যালবার্ট রোকা দুটি বদল করেন প্রথম একাদশে। উদান্তা সিং ও সিমেলেন দৌঙ্গেলকে নিয়ে আসেন ডিফেন্ডার নিশু কুমার ও অলউইন জর্জের জায়গায়।
৩-৫-২ ছকে খেলতে শুরু করে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে সুনীল ছেত্রীর দল। তবে হঠাৎ করে ম্যাচের ৭০ মিনিটের মাথায় প্রতি আক্রমণে গোল করে দেয় এয়ারফোর্স ক্লাব। এবং প্রথম ইরাকি ক্লাব হিসাবে এএফসি কাপ ঘরে তোলে এয়ারফোর্স ক্লাব।












Click it and Unblock the Notifications