AFC Cup 2023: আবাহনী দলে খেপের বিদেশি? ডুরান্ডে মোহনবাগানের নজরে মহমেডান ম্যাচ

দুই দিনের ছুটি কাটিয়ে শনিবার থেকে আবাহনী ম্যাচের প্রস্তুতি শুরু করে দি‌ল মোহনবাগান সুপার জায়ান্ট।আগামী ২২ তারিখ এএফসি কাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের দ্বিতীয় ম্যাচে সবুজ মেরুনের প্রতিপক্ষ বাংলাদেশের দল আবাহনী ঢাকা। এই ম্যাচ জিতলেই মূল পর্বে জায়গা করে নেবে জুয়ান ফেরান্দোর দল। কিন্তু মাঠের লড়াইয়ের আগে মাঠের বাইরে লড়াই শুরু সবুজ মেরুনের।

এবার আবাহনী দল আরও বেশি শক্তিশালী। দলে আছেন আট জন বিদেশি। এএফসির নির্দেশিকা অনুসারে ছয় জনকে স্কোয়াডে রাখা যাবে।কিন্তু শোনা যাচ্ছে খেপ খেলা তিন ফুটবলারকে একমাসের জন্য লোনে করিয়েছে বাংলাদেশের ক্লাব দলটি। কিন্তু ফিফার নিয়ম অনুসারে কো‌নও ফুটবলারের সঙ্গে ৪৮ দিনের চুক্তি করা বাধ্যতামূলক। এরফলে নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে বাংলাদেশের ঢাকা আবাহনী দলের বিরুদ্ধে।

মোহনবাগান

ফিফার নিয়ম অনুসারে অন্তত ৪৮ দিনের জন্য কোনও প্লেয়ারকে চুক্তিবদ্ধ করতে হয়। কিন্তু শোনা যাচ্ছে আবাহনী দলের তিন ফুটবলার নাইজেরিয়ার ওজুকু , ব্রাজিলের ড্যানিলো ও সেন্ট ভিনসেন্টকে এক মাসের জন্য দলে নিয়েছে বাংলাদেশের দলটি। ফলে ফিফার নিয়ম লঙ্ঘন করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

এএফসি কাপের প্লে অফে খেলতে নামার আগে এই বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে মোহনবাগান শিবির। যদিও সবুজ মেরুন শিবিরের পক্ষ থেকে সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি। যদিও গতবার আবাহনী বিরুদ্ধেই ৩-১ গোলে জয় পেয়েছি‌ল সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু এবার শক্তিশালী ‌দল নিয়ে কলকাতায় আসছে পদ্মাপারের ক্লাব।

আবাহনী

শুধু এএফসি কাপ নয় ডুরান্ডের অঙ্কও ঘুরছে গঙ্গাপারের ক্লাবে। শুক্রবার কেরালা ব্লাস্টার্স এবং বেঙ্গালুরু এফসির ম্যাচ ড্র হওয়ায় সুবিধা হয়েছে ফেরান্দোর দলের। ৬টি গ্রুপ থেকে শীর্ষস্থানে থাকা ৬টি দল যাবে কোয়ার্টার ফাইনালে। আর, প্রতি গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে থেকে কোয়ার্টার ফাইনালে যাবে আরও ২টি দল।

এই মোট ৮টি দল উঠবে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে। এখনও যেখানে পৌঁছাতে পারেনি মোহনবাগান। তবে, তাদের সুযোগও শেষ হয়ে যায়নি। গোল-পার্থক্যই এর কারণ।উল্লেখ্য, দ্বিতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে এখন সব থেকে বেশি পয়েন্ট সবুজ-মেরুনের।

মহমেডান

রবিবার ডুরান্ডে মহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচের দিকে নজর থাকবে সবুজ মেরুনের। সাদা কালো শিবিরের লক্ষ্য হল গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ভালো ফলাফল করা। রবিবার, বিকেল ৩টেয় কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে জয়ের লক্ষ্যেই নামবে সাদাকালো ব্রিগেড।

শক্তিশালী ইন্ডিয়ান নেভি ফুটবল দলের বিরুদ্ধে গত ম্যাচে ২-১ ব্যবধানে জয়লাভ করে মহমেডান। অঙ্কের হিসাব নিকেষ ভুলে এই ম্যাচটিও জিততে মাঠে নামবে মেহেরাজউদ্দিনের দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+