AFC Cup 2023: শনিবার থেকে ফেরান্দোর দলের মিশন আবা‌হনী, জেনে নিন আশিকের ফিটনেস আপডেট

মাচিন্দ্রা এফসিকে হারিয়ে এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামী ২২ তারিখ দ্বিতীয় ম্যাচে সবুজ মেরুনের প্রতিপক্ষ বাংলাদেশের দল আবাহনী ঢাকা। এই ম্যাচ জিতলেই মূল পর্বে জায়গা করে নেবে জুয়ান ফেরান্দোর দল। দুই দিনের ছুটি কাটিয়ে শনিবার থেকে আবাহনী ম্যাচের প্রস্তুতি শুরু করছে জুয়ান ফেরান্দোর দল।

মাচিন্দ্রা এফসির বিরুদ্ধে ম্যাচেও একটা সময় চাপে পড়ে গিয়েছিল সবুজ মেরুন। এবার কিন্তু সামনে বাংলাদেশের আবাহনী যারা কিন্তু নেপালের দলটির থেকেও বেশি শক্তিশালী। যদিও গতবার এই দলটির বিরুদ্ধেই ৩-১ গোলে জয় পেয়েছি‌ল সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু এবার আবাহনী দল আরও বেশি শক্তিশালী। দলে আছেন আট জন বিদেশি। এএফসির নির্দেশিকা অনুসারে ছয় জনকে স্কোয়াডে রাখা যাবে।

মোহনবাগান

পরপর ম্যাচ খেলায় কিছুটা ক্লান্ত ছিলেন বাগান ফুটবলাররা। তাই কোচ দুই দিন ছুটি দিয়েছিলেন। মাচিন্দ্রা ম্যাচে চোট পেয়েছিলেন‌ আশিক কুরিয়ান। যদিও পরের ম্যাচে তাঁর খেলতে সমস্যা হবে না বলেই টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে। দুই থেকে তিন দিন বিশ্রামে থাকতে হবে আশিককে।

বাগান কোচ জানিয়েছেন, পরপর ম্যাচ খেলতে হচ্ছে ফুটবলারদের। ফলে একটা সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে ফুটবলারদের চোট নিয়ে। তবে আশিকের চোট খুব একটা গুরুতর নয়। তবে আশা করছি পরের ম্যাচে আশিককে নিয়ে কোনও সমস্যা হবে না। মেডিক্যাল টিম দেখছে ওকে।

এদিকে, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে স্থান ইস্টবেঙ্গল নিশ্চিত করে ফেললেও মোহনবাগানের ভাগ্য ঝুলে রয়েছে। লাল হলুদ প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে এগিয়ে থেকে ড্র করেছিল ইস্টবঙ্গল। কিন্তু ডুরান্ড ডার্বির পর থেকে বদলে যায় ছবিটা। প্রথমে মোহনবাগান, পরে পাঞ্জাব এফসিকে হারিয়ে দেয় ইস্টবেঙ্গল। কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র পায় লাল-হলুদ শিবির।

মোহনবাগান

সাড়ে চার বছর ডার্বি জিতিয়ে লাল হলুদ সমর্থকদের নয়নের মণি কার্লোস কুয়াদ্রাত। তাঁর খবর এখন ছাপা হচ্ছে বিদেশের কাগজেও। স্প্যানিশ সংবাদ মাধ্যম বার্সা টাইমসে লেখা হয়েছে, 'বার্সেলোনা অ্যাকাডেমির প্রাক্তন ফুটবলার কার্লেস কুয়াদ্রাত ইস্টবেঙ্গলের কোচ হিসেবে এখন নায়কের মর্যাদা পাচ্ছেন। চার বছর পরে ৬৫ হাজার দর্শকের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়েছে ইস্টবেঙ্গল।'

কার্লোস

লিগের ম্যাচে শনিবার এরিয়ানের মুখোমুখি হচ্ছে ইমামি ইস্টবেঙ্গল। প্রথমে এই ম্যাচ ঘরের মাঠে খেলার কথা থাকলেও পরে তা নৈহাটিতে স্থানান্তরিত করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+