AFC Cup 2023: বিশ্বকাপারের গোল, জয় দিয়েই এএফসি যাত্রা শুরু মোহনবাগানের

ডার্বির ব্যর্থতা অতীত। জয় দিয়েই এএফসি কাপের যাত্রা শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট। বৃষ্টিভেজা যুবভারতীতে বুধবার সন্ধ্যায় নেপালের দল মাচিন্দ্রা এফসি কে হারিয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচের ফল ৩-১। নেপালের দলটি কিন্তু বেশ বেগ দিল বাগানকে।

প্রথম ৩০ মিনিট শুধুই সুযোগ নষ্টের প্রদর্শনী। কামিংস একাই বেশ কয়েকটি সুযোগ নষ্ট করলেন ম্যাচের শুরুতেই সুযোগ এসে গিয়েছিল সবুজ মেরুনের সামনে। কিন্তু সহজ সুযোগ নষ্ট করলেন আশিক কুরিয়ান। ১১মিনিটে অনিরুদ্ধ থাপার পাস থেকে সাহালের দুরন্ত শট সেভ করলেন মাচিন্দ্রার গোলরক্ষক।

AFC Cup 2023

২৫ মিনিটে ফের সুযোগ পেয়েছিলেন সাহাল , কিন্তু তে কাঠিতে বল রাখতে পারলেন না। এরপর বিশ্বকাপার কামিংস বা শুভাশিস বোসও সুযোগ কাজে লাগাতে পারলেন না। ৩৯মিনিটে গোলের লক গেট খুললেন আনোয়ার আলি। হুগোর কর্নার থেকে হেডে গোল করলেন আনোয়ার। এরপর আর গোলে সংখ্যা বারেনি। এক গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে সবুজ মেরুন।

দ্বিতীয়ার্ধে অবশ্য জোড়া পরিবর্তন করেন জুয়ান ফেরান্দ। হুগো বুমোস ও আশিস রাইয়ের জায়গায় নামান মনবীর সিং ও দিমিত্রি। ৫৯ মিনিটে দ্বিতীয় করে মোহনবাগান। সবুজ মেরুন জার্সিতে প্রথম গোল করলেন বিশ্বকাপার কামিংস। এর পর অবশ্য অজি তারকাকে তুলে নেন বাগান কোচ। তার পরিবর্তে নামেন সাদিকু ।

৭৮মিনিটে একটি গোল শোধ করে নেপালের দলটি। ফ্রিকিক থেকে দুরন্ত গোল করেন অলোমৌ।এরপর বেশ চাপে পরে গঙ্গাপারের ক্লাব । ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন আনোয়ার আলি। আগামী ২২ তারিখ বাগানের পরের প্রতিপক্ষ বাংলাদেশের দল আবাহনি।

AFC Cup 2023

মোহনবাগান এসজি একাদশ: বিশাল কাইথ, আনোয়ার আলি, ব্রেন্ডন হ্যামিল, অনিরুদ্ধ থাপা, হুগো বুমোস, শুভাশিস বোস, সাহাল সামাদ, আশিক কুড়িয়ান, গ্লেন মার্টিনস, জেসন কামিংস, আশিস রাই।

মাচিন্দ্রা এফসি প্রথম একাদশ : সানিশ, অমলওজা, আন্দ্রে, ওলাডিপো, বিমল মাগার, আয়ুস ঘালান, অলোমৌ, দেবেন্দ্র তামাং, বিশাল শ্রেষ্ঠা, শিরিন গুরুং, অরিক বৃষ্ঠা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+