এএফসি কাপ ২০১৯-এ সাফল্য, ইতিহাস গড়ল আইএসএল চ্যাম্পিয়নরা! ছিটকে গেল শ্রীলঙ্কার দল
শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন কলম্বো এফসিকে ১-০ ফলে হারিয়ে আইএসএল-এর প্রথম দল হিসেবে এএফসি কাপ ২019-এর গ্রুপ পর্যায়ে পৌঁছালো চেন্নাইইন এফসি।
ইতিহাস গড়ল চেন্নাইন এফসি। প্রথম আইএসএল দল হিসেবে এএফসি কাপ ২০১৯-এর গ্রুপ পর্যায়ে পৌঁছল আইএসএল চ্যাম্পিয়নরা। আহমেদাবাদে যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় লেগের ম্যাচে শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন কলম্বো এফসিকে তারা ১-০ গোলে পরাজিত করল। প্রথম লেগের ম্যাচের ফলাফল ছিল ০-০। সব মিলিয়ে ১-০ ব্যবধানে কলম্বো এফসিকে ছিটকে দিল চেন্নাইন।

যদিও ম্যাচটি কখনই উচ্চ মানে পৌঁছায়নি। প্রথম থেকেই ম্যাচে প্রাধান্য নিয়েছিল চেন্নাইন। অপরদিকে একেবারে রক্ষণাত্বকভাবে খেলে যায় কলম্বোর দলটি। বার বার আক্রমণ শানিয়েও তাদের রক্ষণ ভাঙতে না পেরে হতাশা বাড়ছিল চেন্নাইনের। এর মধ্যেই কলম্বোর আইজ্যাক আদ্দেভু একটি বল নিয়ে চেন্নাইনের বক্সে ঢুকে পড়লে বিপদের সম্ভাবনা দেখা দিয়েছিল।
শেষ পর্যন্ত অবশ্য তিনি কাজেকর কাজটি করতে পারেননি। বরং প্রথমবার কলম্বোর রক্ষণে কিছুটা ফাঁক পেয়েই তাকে কাজে লাগায় চেন্নাইন। ৬৮ মিনিটে কাঙ্খিত গোলটি এনে দেন জেজে লালপেখলুয়া।
ভারত থেকে আইলিগ চ্যাম্পিয়ন মিনার্ভা পঞ্জাবও এএফসি কাপ খেলার সুযোগ পেয়েছে। চেন্নাইনে এফসির সঙ্গে একই গ্রুপে রয়েছে তারা। গ্রুপের বাকি প্রতিদ্বন্দ্বীরা হল, আবাহনি ঢাকা (বাংলাদেশ) এবং মানাং মারশিয়াংদি ক্লাব (নেপাল)।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications