AFC Asian Cup: জাতীয় দলের শিবিরে ৫০ জনের তালিকাতেও ব্রাত্য, চোট পাওয়া আনোয়ারকে নিয়ে উদ্বেগ বাড়ছে সবুজ মেরুনে

নতুন বছরের শুরুতেই এএফসি এশিয়ান কাপে মাঠে নামছে ভারত। এই টুর্নামেন্টের প্রস্তুতির শিবিরের জন্য ৫০ জন ফুটবলারের তালিকা প্রকাশ করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগামী ৩০ ডিসেম্বর থেকে দোহাতে শুরু হবে ভারতীয় দলের প্রস্তুতি শিবিরে। এই শিবিরে মোট ৫০ জন ফুটবলারকে ডেকেছেন কোচ ইগর স্টিমাচ। ভারতীয় দলের এই তালিকা কিন্তু মোহনবাগান এসজির জ‌ন্য অশনি সংকেত।

এমনিতেই ফুটবলার ছাড়া নিয়ে মোহনবাগান এসজির সঙ্গে চলতি মরসুমের শুরু থেকেই সমস্যা শুরু হয়েছে এআইএফএফ-র। এবারও বিশাল কাইথ, শুভাশিস বোস, কিয়ান নাসিরি, লিস্টন কোলাসো সহ একাধিক সবুজ মেরুন ফুটব‌লার রয়েছে এই তালিকায়। কিন্তু নাম নেই আনোয়ার আলির, যা মোহন জনতার চিন্তার কারণ হয়ে উঠছে। চোট পাওয়া সাহাল আব্দু‌ল সামাদ বা সুনীল ছেত্রীর নাম থাকলেও ব্যতিক্রম আনোয়ার।

 AFC Asian Cup

এএফসি কাপে ওডিশার বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে চোট পেয়েছিলোন আনোয়ার। সূত্রের খবর ছি‌ল ডিসেম্বর মাসের মাঝামাঝি মাঠে ফিরতে পারবেন মোহনবাগান এসজির ডিফেন্ডার। কিন্তু ভারতীয় দলের প্রস্তুতি শিবিরে আনোয়ারের নাম না থাকায় উদ্বেগ ক্রমশ বাড়ছে। তাহেল কী আনোয়ারের ফিট হতে আরও অনেকটা সময় লাগবে? সেক্ষেত্রে সমস্যা কিন্ত বাড়বে কোচ জুয়ান ফেরান্দোর।

মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যে ৫০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে তাতে রয়েছেন ৫ জন গোলরক্ষক। ১৫ জন করে ডিফেন্ডার, মিডফিল্ডার ও স্ট্রাইকারকে প্রস্তুতি শিবিরে ডেকেছেন ইগর। আশিক কুরুনিয়ান আগেই ছিটকে গিয়েছেন গোটা মরসুমের জন্য। এবার আনোয়ারকে বাদ রেখেই দল সাজাতে হবে ইগর স্টিমাচকে।

আগামী ৩০ ডিসেম্বর থেকে দোহাতে শুরু হবে ভারতীয় দলের প্রস্তুতি শিবির। আগামী ১৩ জানুয়ারি এএফসি এশিয়ান কাপে অভিযান শুরু করবে ভারত। প্রথম ম্যাচে ব্লু ব্রিগেডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১৮ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ উজবেকিস্তান, ২৩ জানুয়ারি গ্রুপ লিগের শেষ ম্যাচে ভারত খেলবে সিরিয়ার বিরুদ্ধে।

গোলরক্ষক-গুরুপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইথ,ধীরাজ সিং, গুরমীত সিং চাহাল।

ডিফেন্ডার- নওরেম রোশন সিং, বিকাশ ইউনাম, লালচুংনুঙ্গা, সন্দেশ জিঙ্গান, নিখিল পূজারি, চিংলেন সানা সিং, প্রীতম কোটাল, হোমিরাম রিভু, শুভাশিস বোস, আশিস রাই, আকাশ মিশ্র, মেহেতাব সিং, রাহুল ভেকে, নারিন্দর গেহলট, অময় রানাওয়াডে।

মিডফিল্ডার- সুরেশ সিং, রোহিত কুমার, ব্রেন্ডন ফার্নান্ডেজ, উদান্তা সিং, মহম্মদ ইয়াসির, জিকসন সিং, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, গ্লেন মার্টিন্স, লিস্টন কোলাসো, দীপক টাংরি, লালতে, ভিনিথ রাই, মিথেই, নওরম মহেশ সিং।

স্ট্রাইকার- সুনীল ছেত্রী, রহিম আলি, ফারুক চৌধুরি, নন্দকুমার, শিবাশক্তি, রাহুল কেপি, ঈশান পণ্ডিতা, মনবীর সিং, কিয়ান নাসিরি, ছাংতে, গুরকিরাত সিং, বিক্রম প্রতাপ সিং, বিপিন সিং, পার্থিব গোগৈ, জেরি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+