AFC Asian Cup: শক্তিধর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্মরণীয় লড়াই, তবুও হার বাঁচাতে পারল না সুনীলের ভারত
AFC Asian Cup: এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচেই পরাস্ত সুনীল ছেত্রীর ভারত। ফলাফল অপ্রত্যাশিত নয়। তবে যে লড়াই অন্তত প্রথমার্ধে ভারতীয় দল চালাল তা উল্লেখযোগ্য।
এমনকী প্রথমার্ধে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ ভারত পেয়েছিল। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হন সুনীল ছেত্রী।

কাতারের দোহায় আহমদ বিন আলি স্টেডিয়ামে বি গ্রুপের ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল ফিফা ক্রমতালিকায় ২৫ নম্বরে থাকা অস্ট্রেলিয়া। প্রথমার্ধে অবশ্য তারা কোনও পায়নি। আগাগোড়া অবশ্য চাপ বজায় ছিল ভারতীয় রক্ষণভাগের উপর। ভারত ইতিবাচকভাবে খেলা শুরু করলেও ক্রমেই ম্য়াচের রাশ হাতে নেয় অস্ট্রেলিয়া।
মার্টিন বয়েলের ক্রস ভারতীয় গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু তালুবন্দি করতে পারেননি। তা চলে যায় জ্যাকসন আরভিনের পায়ে। তিনি ৫০ মিনিটের গোল করে এগিয়ে দেন অস্ট্রেলিয়াকে। ভারত এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর দল। দ্বিতীয়ার্ধে বেশিরভাগ সময় ভারতের অর্ধেই খেলা চলল। ভারতীয় ডিফেন্সকে কড়া চ্যালেঞ্জেরই মোকাবিলা করতে হয়।
প্রথম গোলটির আগে পর্যন্ত অস্ট্রেলিয়ার আক্রমণ দক্ষতার সঙ্গেই সামলাচ্ছিলেন ভারতের রক্ষণভাগের ফুটবলাররা। তবে প্রথমার্ধের খেলা শেষ হতে ভারতীয় ডিফেন্ডারদের মধ্যে ক্লান্তির ছাপ স্পষ্ট হতে শুরু করেছিল। দুই পরিবর্ত ফুটবলার আক্রমণ তুলে এনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় গোলটি ৭৪ মিনিটে নিশ্চিত করেন রাইলি ম্যাকগ্রি ও জর্ডন বস। বস বল জালে জড়ান।
ভারত নিশ্চিতভাবেই জয়ের আশা করেনি। তবে বিশ্বের অন্যতম শক্তিধর দেশের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের শক্তি যাচাই, আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ ছিল ভারতের কাছে। মাঠে ভারতীয় দর্শকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। ভারত হেরে গেলেও লড়াইটা মনে থাকবে তাঁদের।
অস্ট্রেলিয়ার গোলকিপারকে ভারত তেমন পরীক্ষার মুখে ফেলতে পারেনি। ১৫ মিনিটে সুনীল ছেত্রী হেডে গোল করার ভালো সুযোগ পেয়েছিলেন। তাছাড়া সন্দেশ ঝিঙ্গন, নিখিল পূজারী, দীপক টাংরিরা প্রশংসনীয় পারফরম্যান্স উপহার দেওয়ায় অস্ট্রেলিয়ার মতো দলকে গোল পেতে দ্বিতীয়ার্ধ অবধি অপেক্ষা করতে হলো। বিশেষ করে কপালে ব্যান্ডেজ নিয়েও যেভাবে ঝিঙ্গন লড়াই চালালেন। ভারতের পরবর্তী ম্যাচ ১৮ জানুয়ারি উজবেকিস্তানের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications