লক্ষ্যপূরণের দাবি, সরলেন কনস্টানটাইন! রেখে গেলেন 'ফুটবল-শস্য' - ফলবেই উজ্জ্বল ফসল
ভারতের ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন স্টিফেন কনস্টানটাইন।
বাহরিনের বিরুদ্ধে শেষ মুহূর্তের পেনাল্টি গোলে ১-০ ফলে হেরে ভেঙে গিয়েছে এশিয় স্বপ্ন। ভারতের কাপ অভিযান শেষ হওয়ার পরই জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে সরে গেলেন স্টিফেন কনস্টানটাইন। বিদায় বেলায় তাঁর দাবি, যে লক্ষ্য নিয়ে তিনি ভারতের দায়িত্ব নিয়েছিলেন তা পূরণ করেছেন। আরও বললেন, ভারতের হাতে দিয়ে যাচ্ছেন অনেক 'ফুটবল-শস্য', যাদের পায়ে ফলবে উজ্জ্বল ফসল!
সোমবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় হারের পরই কনস্টানটাইনের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল। ভারত কেন রক্ষণাত্মক খেলল, অনিরুধ থাপা কেন প্রথম দলে ছিলেন না, বোর্গেসকে ৯০ মিনিট মাঠে রাখা এই সব বিষয নিয়েই কাঠগড়ায় তোলা হচ্ছিল ব্রিটিশ ম্যানেজারকে। তিনি অবশ্য কোনও অভিযোগই মানতে চাননি।
জেতার জন্য মরিয়া বাহরিন সোমবার ৬ ফরোয়ার্ডকে নামিয়েছিল মাঠে। তার জন্যই ভারত রক্ষণাত্মক খেলতে বাধ্য হয়েছে বলে জানান তিনি। অনিরুধের পিঠে চোট ছিল বলেই তাঁকে প্রথম থেকে নামাননি। আর বোর্গেস-কে নিয়ে অভিযোগও তিনি মানতে নারাজ। তবে তিনি জানিয়েছএন, ভারতকে এএফসি কাপের মূলপর্বে তোলাটাই ছিল তাঁর লক্ষ্য। তা হয়ে গিয়েছে, তাি আর থাকার মানে হয় না।
ফেডারেসনের কর্তা ও ফুটবলারদের তাঁকে সহায়তা করার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। তাঁর দাবি, ভারতীয় কোচ হিসেবে দুইবারের মেয়াদেই তিনি দলকে অনেকটা করে এগিয়ে দিয়েছেন। আর পরিসংখ্যানই এর প্রমাণ।
তিনি জানিয়েছেন গত ৪ বছরে মোচ ৪৭ জন ফুটবলারের জাতীয় দলের হয়ে অভিষেক ঘটেছে। তাঁর দলের ফুটবলাররা অনেক ইতিহাস নতুন করে লিখেছেন। আর তিনি যখন ছেড়ে যাচ্ছেন, ভারতের হাতে দিয়ে যাচ্ছেন প্রতিভাবান তরুণ ফুটবলারদের একটি ব্য়াঙ্ক। যাঁদের নিয়মিত এশিয়ান কাপের মতো টুর্নামেন্ট খেলার ক্ষমতা রয়েছে।
তবে এশিয়ান কাপের গ্রুপ থেকে বিদায়ের দিনটি তাঁর কোচিং কেরিয়ারের সবচেয়ে দুঃখের দিন বলে মানতে চাননি ৫৬ বছরের ব্রিটিশ কোচ। তিনি জানিয়েছেন অবশ্যই খুব আনন্দের দিন নয়। দলের ছেলেদের থছেড়ে যাওয়া বিষণ্ণতা রয়েছে। তবে এটাই এগিয়ে যাওয়ার সময়।॥
Mr. @StephenConstan has announced his resignation as the Head Coach of the Indian National Team. We haven’t received any official communication from him yet but we accept his decision & thank him for his contribution to #Indianfootball: Mr. Kushal Das, General Secretary, AIFF pic.twitter.com/S792tJ6r1h
— Indian Football Team (@IndianFootball) January 14, 2019
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস
Click it and Unblock the Notifications