নক আউটে খেলা হবে আলাদা বলে, নতুন বল সামনে আনল অ্যাডিডাস
নক আউটের জন্য আলাদা বল সামনে আনল ফিফা বিশ্বকাপের সরকারি বল সাপ্লাই করা সংস্থা অ্যাডিডাস।
নক আউটে হবে অন্য খেলা। আর সেই জমজমাট খেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে আলাদা বল সামনে আনল ফিফা বিশ্বকাপের সরকারি বল সাপ্লাই করা সংস্থা অ্যাডিডাস। বলটির নাম রাখা হয়েছে 'টেলস্টার মেচটা'।

নতুন লাল রঙের ডিজাইনের বলটি বেশ আকর্ষণীয়। টেলস্টার ১৮ বলটির মতোই এটি দেখতে। যেটি দিয়ে গ্রুপ স্টেজে খেলা হয়েছে। মেচটা শব্দের অর্থ রুশ ভাষায় স্বপ্ন।
ফিফার টুর্নামেন্টে দীর্ঘদিন ধরে বল সরবরাহ করে আসছে অ্যাডিডাস। এবছরও বল ডিজাইনে অভিনবত্ব দেখিয়েছে এই সংস্থা। যা নিয়ে ফিফা বেশ উচ্ছ্বসিত প্রশংসা করেছে।
৩০ জুন থেকে নক-আউট স্টেজের খেলা শুরু হবে। প্রথম খেলা আর্জেন্তিনা বনাম ফ্রান্সের মধ্যে হবে। দ্বিতীয় খেলা হবে পর্তুগাল ও উরুগুয়ের মধ্যে।












Click it and Unblock the Notifications