ACL 2: মলিনার দলের ফোকাসে মহমেডান ম্যাচ, মোহনবাগান এসজি-ট্রাক্টর এফসি ম্যাচ নিয়ে কী সিদ্ধান্ত নিল এএফসি?

সবকিছু ঠিক ঠাক থাকলে আগামী কাল(বুধবার) এসিএলের দ্বিতীয় ম্যাচে ইরানের ট্রাক্টর এফসির মুখোমুখি হওয়ার কথা ছি‌ল মোহনবাগান এসজির। কিন্তু ইরানে অশান্তি জন্য খেলতে যায়নি সবুজ মেরুন ব্রিগেড। ট্রাক্টর এফসি বনাম মোহনবাগান এসজি ম্যাচের ভবিষ্যত কী হবে? ম্যাচ স্থগিত না বাতিল করল এএফসি?

বুধবারের ম্যাচ যে হচ্ছে না তা আগেই চূড়ান্ত হয়ে গিয়েছে। কারণ মোহনবাগান এসজি দল খেলতেই যায়নি। ফুটবলারদের সুরক্ষার কথা বিবেচনা করে ম্যাচ স্থগিত রাখার আবেদন জানিয়ে এএফসিকে চিঠি দিয়েছে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবার ভারতীয় সময় সন্ধ্যা পর্যন্ত যা আপেডট তাতে ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে এএফসির বিশেষ কমিটি। এই কমিটির কাছে মোহনবাগান এসজি ইরানে না যাওয়ার বিষয়টি স্ববিস্তারে জানানো হয়েছে। কমিটির পক্ষ থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ইজরায়েলের আক্রমণে প্রাণ হারিয়েছেন হিজবুল্লাহ প্রধান। ফলে ইরানের পরিস্থিতি এখন একেবারেই অনুকূল নয়। সেই দেশে পাঁচদিনের রাষ্ট্রীয় শোক জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে সেখানে খে‌লতে গেলে ফুটবলারদের সুরক্ষা যে বিঘ্নিত হতে পারে সেই কথা জানিয়ে এএফসিকে চিঠি দেওয়া হয়েছে কলকাতার ক্লাবের পক্ষ থেকে। সেখানে মোহনবাগানের সব ফুটবলারই সই করেছেন।

ট্রাক্টর এফসির পক্ষ থেকে ম্যাচের আগের দিন প্রথা মাফিক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখা‌নে মোহনবাগান এসজির জন্য চেয়ার ফাঁকাই পড়ে থাকে। তবে ইরানের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে মোহন‌বাগান এসজির সফর করতে না পারার জন্য এই ম্যাচটি বুধবার হচ্ছে না।

অন্যদিকে, মাঠের বাইরে এএফসি ম্যাচের জটি‌লতার মধ্যেই মহমেডান ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান এসজি। মঙ্গলবার থেকে মিনি ডার্বির জন্য প্রস্তুতিতে নামল মলিনা ব্রিগেড। বেঙ্গালুরু ম্যাচে হার ভুলে আপাতত মোহনবাগান এসজির ফোকাসে মহমেডান ম্যাচ।

La Liga: দর্শকদের অশান্তিতে থমকে গেল ম্যাচ, মাদ্রিদ ডার্বিতে জয় হাতছাড়া রিয়ালের
প্রবল চাপের মধ্যে আছেন মলিনা। মহমেডান ম্যাচে খারাপ ফল হলেই তাঁর চাকরি নিয়েও অনিশ্চয়তা তৈরি হবে। কুয়াদ্রাতের মতোই তিনিও কোচের পদ খোয়াতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+