ACL 2: অনিশ্চিত মোহনবাগান এসজির ইরান যাত্রা, বেঙ্গালুরুর কাছে হেরে কী বলছেন মলিনা?

আইএসএলের পাশাপাশি মোহনবাগান এসজিকে খেলতে হচ্ছে এসিএলের ম্যাচও। ইতিমধ্যে ঘরের মাঠে তাজিকিস্তানের এফসি রাভশনের বিরুদ্ধে একটি ম্যাচও খেলা হয়ে গিয়েছে সবুজ মেরুন ব্রিগেডের। সেই ম্যাচে অবশ্য গোলশূন্য ড্র করে ১ পয়েন্ট সংগ্রহ করেছে মোহনবাগান এসজি। আগামী ২ অক্টোবর দ্বিতীয় ম্যাচে ইরানের ট্রাক্টর এফসির মুখোমুখি হওয়ার কথা ছি‌ল হোসে মলিনার দলের। কিন্তু এই ম্যাচ ঘিরেই চূড়ান্ত জটি‌লতা তৈরি হয়েছে।

প্রথমত ইরানে খেলতে যাওয়ার জন্য ভিসা পাচ্ছি‌লেন না মোহনবাগান এসজির বিদেশি ফুটবলাররা। তার উপর ইরানের বর্তমান পরিস্থিতি এখন অশান্ত। সেই দেশে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইজরায়েলের আক্রমণে প্রাণ হারিয়েছেন হিজবুল্লাহ প্রধান। ফলে সেখান পরিস্থিতি এখন একেবারেই অনুকূল নয়। শুধু বিদেশি ফুটবলার নয় একইসঙ্গে একাধিক ভারতীয় ফুটূবলারের ভিসাও মঞ্জুর করেনি ভারতীয় বিদেশ মন্ত্রক।

Mohun Bagan SG

রবিবার বেঙ্গালুরু থেকে সরাসরি ইরান যাওয়ার কথা ছিল মোহনবাগান এসজির। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে রবিবারই বেঙ্গালুরু থেকে ক‌লকাতায় ফিরে আসছেন জেসন কামিংস-লিস্টন কোলাসোরা। ইরানে বর্তমানে অশান্ত পরিবেশ ফলে সেই দেশে খেলতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে। তাই আগামী ২ অক্টোবর মোহনবাগান বনাম ট্রাক্টর এফসির মধ্যে ম্যাচ নিয়ে চরম অনিশ্চয়তা।

সবুজ মেরুন টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ভারতীয় বিদেশ মন্ত্রক এবং এএফসির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তবে পরিস্থিতি যা তাতে আগামী ২ তারিখ মোহনবাগান এবং ট্রাক্টর এফসির মধ্যে ম্যাচ হওয়া কঠিন। ১ ম্যাচে ১ পয়েন্ট এসিএলের গ্রুপ পর্বের পয়েন্ট তালিকায় তিন নম্বরে আছে মোহনবাগান এসজি। ইরানের ক্লাবটি আছে ১ নম্বরে। তবে মোহনবাগান খেলতে যেতে না ম্যাচের ভবিষ্যত কী হবে তা এখনও অজানা।

অন্যদিকে বেঙ্গালুরুর কাছে তিন গোলে হেরে বিধ্বস্ত সবুজ মেরুন ব্রিগেড। প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে নর্থইস্টের বিরুদ্ধে জয়ে ফিরেছিল সবুজ মেরুন। কিন্তু তৃতীয় ম্যাচেই ফের হার। মলিনার রণকৌশল নিয়ে উঠছে। কোন ছকে দলকে খেলাচ্ছেন না বোধগম্য হচ্ছে না। রক্ষণ সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। মরশুমের শুরুতেই হতাশা বাড়ছে দলকে নিয়ে।

EPL: দুর্বল দলের বিরুদ্ধেও কষ্টার্জিত জয়, ম্যান সিটিকে টপকে প্রিমিয়ার লিগের শীর্ষে লিভারপুল
যদিও বেঙ্গালুরু ম্যাচ শেষে মলিনার সাফাই, 'ঘরের মাঠের যাবতীয় সুবিধাই বেঙ্গালুরু কাজে লাগাতে পেরেছে। কঠিন পরিস্থিতিতে সমস্যা সমাধানের জন্যই আমরা সাহালকে নামাই কিন্তু দুভাগ্য ও চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হল।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+